• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
বিনয়কাঠিতে বিনয়কাঠি ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল  ঝালকাঠির আইনজীবী ফয়সাল খানের খোলা চিঠি প্রধানমন্ত্রী বরাবর  মে দিবস উপলক্ষে শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান মে দিবস উপলক্ষে শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ ‎রাস্তার পাশে নারীদের জন্য ন্যাপকিন সুবিধা—মাত্র ১০ টাকায় অটোমেটিক মেশিনে মিলবে সেবা ‎ জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৬ উপলক্ষে রেলী ও আলোচনা সভা  পুলিশের বড় রদবদল ঝালকাঠিতে বিএনপির উদ্যোগে শোকরানা দোয়া মোনাজাত  ঝালকাঠির জীবা আমিন খান এমপি কে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা 

ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ

Reporter Name / ২২ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

 

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কৃতি সন্তান ড. জিয়াউদ্দিন হায়দারকে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হিসেবে নিয়োগ পাওয়ায় ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৩ এপ্রিল) জুমার নামাজের পর ঝালকাঠি কালেক্টরেট জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।

 

তিনি বলেন, ঝালকাঠির কৃতি সন্তান ড. জিয়াউদ্দিন হায়দারের এ নিয়োগ জেলার জন্য গর্বের ও আনন্দের বিষয়। এ জন্য তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, ড. হায়দার তাঁর দায়িত্ব পালনের মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতে এবং ঝালকাঠির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

 

বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, জেলার আরও কৃতি সন্তান সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ায় ঝালকাঠির সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাদ হাসান, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান তাপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, রাজাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নুর হোসেনসহ জেলা, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

দোয়া ও মোনাজাতে ড. জিয়াউদ্দিন হায়দারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাঁর মাধ্যমে দেশের স্বাস্থ্যখাত ও ঝালকাঠির উন্নয়ন ও কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি উপস্থিত মুসল্লিরা তাঁর সফলতা কামনায় বিশেষ দোয়া করেন।

###


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/