• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিস্থ জবিয়ান কমিটি গঠনআহ্বায়ক ইলিয়াস বেপারী সদস্য সচিব বাচ্চু মেম্বার পদপ্রার্থী ফয়সাল শরীফের মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ঝালকাঠিস্থ জবিয়ানদের ঈদপূনর্মিলনী অনুষ্ঠিত  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিমান সদর দপ্তর পরিদর্শন।  ঝালকাঠির রাজাপুরে নানা অনিয়মের অভিযোগে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার* জনপ্রিয়তায় শীর্ষে ৩ নং মাহমুদপুর ইউনিয়নর চেয়ারম্যান প্রার্থী নুরে আলম তালুকদার রুনু সুগন্ধা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ: বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে সক্রিয় একটি চক্র

ঝালকাঠিস্থ জবিয়ান কমিটি গঠনআহ্বায়ক ইলিয়াস বেপারী সদস্য সচিব বাচ্চু

Reporter Name / ১৩ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

 

ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠিস্থ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবিয়ান) প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।ঝালকাঠি সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বেপারীকে আহ্বায়ক রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুকে সদস্য সচিব করে ২৩ সদস্যের কমিটি করা হয়েছে। ৩০মার্চ সোমবার সন্ধ্যা ৭টায় শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে ঝালকাঠি সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বেপারী’র সভাপতিত্বে ও রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ, ঝালকাঠি সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো: জামাল হোসেন, জগন্নাথ বিশ্ব বিদ্যালয় (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো: খলিলুর রহমান প্রমুখ।

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মো: ইমতিয়াজ আহমেদ, মো: জামাল হোসেন, মো: খলিলুর রহমান, দেবশ্রী বিশ্বাস, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম, মেহেদী হাসান, এস. জাকির হোসেন, মো: সালাউদ্দিন, মো: গোলাম রাব্বী, মোহাম্মদ বাকী বিল্লাহ, মো: সাইফুর রহমান, শুকদেব বিশ্বাস, মো: জাকিরুল হক সরকার, মো: মাইনুল ইসলাম, এস.এম. মনিরুজ্জামান, মো: রুম্মান হোসেন, মো: তৌহিদ খান, মো: মিজানুর রহমান, মো: সাব্বির, মো: মেহেদী হাসান শাওন। প্রয়োজনে এই কমিটির পরিধি আরো বৃদ্ধি এবং আগামী ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সভার সভাপতি অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বেপারী বলেন, আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে জবি’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে। তিনি এ ধরনের প্রোগ্রাম আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আমরা ঝালকাঠিস্থ জবিয়ান সংগঠনকে শক্তিশালী করে সামাজিক ও সাংস্কৃতিক কাজে আত্ম নিয়োগ করবো এবং নিজেদের মাঝে ভ্রাতৃত্ববোধ তৈরি এবং একে অপরের ভালো মন্দে পাশে থাকার চেষ্টা করবো। এছাড়াও আমরা একে অপরের সহায়ক ভুমিকা পালন করবো। অনুষ্ঠানে আগত সকল শিক্ষার্থীদেরকে আয়োজকদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/