নিজস্ব প্রতিবেদক ::
ঝালকাঠীর নলছিটি উপজেলায় দায়িত্ব পালনকারী উপজেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলনের মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট কর্মকর্তার দাবি, তিনি আদালতের নির্দেশনা অনুযায়ী নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত তথ্যের ভিত্তিতে প্রতিবেদন দাখিল করেছেন।
জানা গেছে, নলছিটি উপজেলার উত্তর জুরকাঠী গ্রামের বাসিন্দা মো. আবু রায়হান একটি পারিবারিক বিরোধ সংক্রান্ত মামলা দায়ের করেন। আদালত উক্ত মামলার তদন্তভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসাদুজ্জামানের উপর অর্পণ করেন। তদন্তের অংশ হিসেবে তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বাদী-বিবাদীসহ সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করেন।
পরবর্তীতে তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে তিনি আদালতে প্রতিবেদন দাখিল করেন। তবে ওই প্রতিবেদনে অসন্তুষ্ট হয়ে মামলার বাদী মো. আবু রায়হান সম্প্রতি নলছিটি উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন, যা সংশ্লিষ্ট কর্মকর্তা মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন,
“বিজ্ঞ আদালতের নির্দেশিত তদন্ত কার্যক্রমে বাদী-বিবাদীসহ একাধিক পক্ষ থাকে। কোনো প্রতিবেদন কারো পক্ষে না গেলে সংশ্লিষ্ট ব্যক্তি সংক্ষুব্ধ হতে পারেন—এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আদালতে নারাজি দাখিলের সুযোগ রয়েছে। কিন্তু আদালতের পরিবর্তে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ তোলা দুঃখজনক।”
তিনি আরও বলেন,
“আমি সরেজমিনে তদন্ত করে যেসব তথ্য পেয়েছি, তার ভিত্তিতেই প্রতিবেদন দাখিল করেছি। একটি মামলায় দুটি পক্ষ থাকে-প্রতিবেদন কারো পক্ষে না গেলে সে অসন্তুষ্ট হয়ে মিথ্যা অভিযোগ তুলতে পারে। এতে আমার দায়িত্ব পালনে কোনো ব্যত্যয় ঘটেনি।”
সমাজসেবা কর্মকর্তা আরও জানান,
“আমি গত ১৪ ডিসেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। কিন্তু প্রায় তিন মাস পর আমার বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলনের মাধ্যমে অপপ্রচার করা হলো-বিষয়টি আমার কাছে বোধগম্য নয়।”
কর্মকর্তা জানান, সংবাদ সম্মেলনের সুনির্দিষ্ট কপি ও সংশ্লিষ্ট ডকুমেন্ট পেলে তিনি বাদীর বিরুদ্ধে আদালতে লিখিতভাবে প্রয়োজনীয় আইনগত প্রতিকার চাইবেন।
https://slotbet.online/