• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে দুটি এনজিও অফিসসহ ৮টি দোকান পুড়ে ছাই ​কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

Reporter Name / ২২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

 

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:

 

ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল হক সোহেলের উদ্যোগে ১৫শ নারী-পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পিংড়ি এলাকার নিজ বাড়িতে এ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক ও সমাজসেবক ফজলুল হক খলিফা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল হক, যুগ্ম আহবায়ক আবু সায়েম আকন, শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বরকত হোসেন, সৈয়দ এনাম, নয়ন খলিফা প্রমুখ।

 

বিতরণকালে জহিরুল হক সোহেল বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী সব সময় মানুষের পাশে থাকতে চাই। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

প্রধান অতিথি ফজলুল হক খলিফা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। সামর্থ্যবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিশেষ করে উৎসবের সময় তাদের মুখে হাসি ফোটানো।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/