• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ শ্রীমঙ্গল ও কমলগঞ্জের কৃতিসন্তান, “বৃক্ষ কণ্যা” মোসাম্মাৎ সাদিয়া আক্তার (ঈশা)এর, উইমেন্স এন্ড ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড অর্জন ঝালকাঠিতে কাউন্সিলর প্রার্থী হানিফ হাওলাদারের ঈদ উপহার বিতরণ  ঝালকাঠিতে সাংবাদিক উন্নয়ন সংস্থার ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ 

ঝালকাঠিতে কাউন্সিলর প্রার্থী হানিফ হাওলাদারের ঈদ উপহার বিতরণ 

Reporter Name / ১৯ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

 

 

ঝালকাঠী প্রতিনিধি: ঝালকাঠি পৌরসভার ৮ নং ওয়ার্ডে পাঁচশত পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রি (চাল, সেমাই,চিনি,দুধ) বিতরণ করেছেন কাউন্সিলর প্রার্থী হানিফ হাওলাদার।

বুধবার (১৮ মার্চ) বিকেলে ৩ টি ভ্যানগাড়িতে উপহার সামগ্রী নিয়ে তিনি নিজ হাতে বাসায় বাসায় পৌঁছে এসব উপহার পৌঁছে দেন। ৮নং ওয়ার্ডের জনসাধারণ তার এ উদ্যোগকে স্বাগত জানান এবং এ ধরনের কর্মকাণ্ডে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। উপহার সামগ্রী বিতরণ বিষয়ে কাউন্সিলর প্রার্থী হানিফ হাওলাদার বলেন,” মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান স্থানীয়ভাবে যার যার অবস্থান থেকে জনসাধারণের সুখে দিখে পাশে থাকার নির্দেশ দিয়েছেন। আমি ঝালকাঠি থানা ছাত্রদলের সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ।আমি বিএনপি চেয়ারম্যান এর নির্দেশনা মনে প্রাণে ধারন করে এলাকা ৮ নং ওয়ার্ডের পাঁচশত পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেয়ার জন্য আমার সাধ্য অনুয়ায়ী যতটুকু পেরেছি ততটুকু নিয়ে তাদের দরজায় পৌঁছে দিয়েছি। আমি এলাকার সন্তান হিসাবে এলাকাবাসীর সাথে থাকতে চাই তারা আমাকে পৌর নির্বাচনে ৮নং ওয়ার্ডে তাদের সেবা করার সুযোগ দিলে আমি সেটা সততার সাথে পালন করবো। উপহার সামগ্রী পেয়ে স্থানীয় বাসিন্দা মমতাজ বেগম বলেন, কিছু পাইতে হইলে লাইন দিয়া খারাইয়া থাকতে হয় হানিফ মোগো ঘরে দিয়া গেছে মোরা খুশি সে কাউন্সিলর হইলে মোগো ভালো হইবো। আরেক বাসিন্দা আজাহার আলী জানায়, মোরা ঘরে বইয়া সেমাই চিনি পাইয়া খুশি আল্লাহ হের মনের আশা পুরন করুক হে কাউন্সিলর হইলে ভালো হইবো। উপহার সামগ্রী পেয়ে স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

ওই এলাকার সমাজসেবক মাহবুব বাকলাই বলেন, হানিফ হাওলাদার একজন জনদরদী লোক। তিনি এলাকাবাসীর সুখ দুঃখে সবসময় পাশে থেকে সেবা প্রদান করে যাচ্ছেন। এলাকাবাসী চায় তিনি কাউন্সিলর নির্বাচিত হয়ে জনসেবায় নিয়োজিত থাকুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/