• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত চিকিৎস্যাকেন্দ্রীক থেকে প্রতিরোধ কেন্দ্রীক স্বাস্থ্য ব্যবস্থা হবে….ডা: জিয়াউদ্দিন হায়দার  চট্টগ্রামে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চৌদ্দগ্রামে আলোচনা সভা বাড়ল ভোজ্যতেলের দাম দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী  বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে বিগত সরকার: অর্থমন্ত্রী সরকার কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠির রাজাপুরে অপরিকল্পিত খাল খননে সড়কে ধস চট্টগ্রামে জলাবদ্ধতা: জনগণের কাছে ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত

কুমিল্লা চৌদ্দগ্রামের কটপাড়ায় নূরানী মাদরাসার শিক্ষা প্রসারে অনন্য সাফল্য

Reporter Name / ৭৯ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

 

চৌদ্দগ্রাম থেকে সাবের হোসেন মজুমদার :-

 

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কটপাড়া গ্রামে অবস্থিত “কটপাড়া নূরানী মাদরাসাটি দীর্ঘ দিন ধরে অত্যন্ত সুনামের সহিত তাদের পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে। মানসম্মত শিক্ষা এবং সুশৃঙ্খল পরিবেশের কারণে প্রতিষ্ঠানটি বর্তমানে এলাকার অভিভাবক ও সচেতন মহলের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

 

মানসম্মত পাঠদান ও সাফল্য

প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের অক্লান্ত পরিশ্রম এবং সঠিক নির্দেশনায় শিক্ষার্থীরা নূরানী পদ্ধতিতে অল্প সময়েই শুদ্ধভাবে পবিত্র কুরআন তিলাওয়াতসহ বাংলা, ইংরেজি ও গণিতে বিশেষ পারদর্শিতা অর্জন করছে। মাদরাসা কর্তৃপক্ষ জানায়, শুধুমাত্র ধর্মীয় শিক্ষাই নয়, বরং নৈতিকতা ও আদব-কায়দার ওপর বিশেষ গুরুত্ব দেওয়াই তাদের মূল লক্ষ্য।

 

স্থানীয়দের অভিমত

স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকদের সাথে কথা বলে জানা গেছে, এই মাদরাসার পাঠদান পদ্ধতি আধুনিক এবং শিশুবান্ধব। যার ফলে কোমলমতি শিশুরা পড়ার প্রতি আগ্রহী হয়ে উঠছে। নিয়মিত উপস্থিতি এবং শিক্ষকদের নিবিড় তদারকির কারণে প্রতি বছরই এখান থেকে শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করছে।

 

আগামীর লক্ষ্য

মাদরাসা সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদ পক্ষে অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি এস পি হুমায়ুন কবীর জানান, “আমরা কটপাড়া নূরানী মাদরাসাকে একটি আদর্শ আধুনিক বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। আগামীতে শিক্ষার মান আরও উন্নত করতে আমরা নানামুখী পরিকল্পনা হাতে নিয়েছি। সেই সাথে মাদ্রাসাটির ৫ তলা বিশিষ্ট ভবনের ৩ তলা পর্যন্ত গ্রামের সকল শ্রেণীর লোকজন ও প্রবাসীদের আন্তরিক সহযোগিতায় সম্পন্ন করতে সক্ষম হয়েছি।। ২০২৫ শিক্ষাবর্ষে সকল শ্রেনীতে শতভাগ পাশের সফলতা অর্জন করেছি

 

চৌদ্দগ্রামের ৫ নং শুভপুর ইউনিয়নে শিক্ষা বিস্তারে এই প্রতিষ্ঠানটি আগামীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সুধী সমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/