• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠি সদর উপজেলা শিক্ষা শিবির অনুষ্ঠিত ঝালকাঠির তারুলী বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি মনোনয়ন  নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন অ্যাড. আল-আমিন সরকারি কর্মঘণ্টা উপেক্ষার অভিযোগ: দুপুরের আগে অফিসে মিলেনি রাজাপুরের জনস্বাস্থ্য প্রকৌশলী আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত হোন’: খুলনায় ১১ দলীয় সমাবেশে শফিকুর রহমান জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিন ত্যাগ, সাহসিকতা ও রাজনৈতিক দূরদর্শিতায় উজ্জ্বল এক নারী নেতৃত্ব ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পাথর ও ভারতীয় যন্ত্রাংশসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে শারীরিক প্রতিবন্ধী দম্পতির মার্কেটসহ বাড়ি দখলের অভিযোগ রিজার্ভ চুরি তদন্তে প্রকাশিত তথ্য সিআইডির নয় পুলিশের পোশাকে আবারও পরিবর্তন

ঢাকা বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্স ডিভাইসহ ০১ জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ*

Reporter Name / ২৩৬ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

প্রেস রিলিজ

 

*ঢাকা বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্স ডিভাইসহ ০১ জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ*

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৯৮.৩ (চারশত আটানব্বই দশমিক তিন) গ্রাম স্বর্ণালংকার , ০৬ টি মোবাইল ফোন ও ৩টি ল্যাপটপসহ রাসেল আহমেদ (২৯) নামের একজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। অদ্য ১৪/০৩/২০২৬ খ্রি. সকাল ০৯.৪৫ ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী ক্যানোপি-১ এর বাহিরে পাকা রাস্তার উপর হতে রাসেল আহমেদ (৩০) নামীয় একজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে সু-কৌশলে পালানোর চেষ্টা করলে এয়ারপোর্ট এপিবিএন সদস্যরা তাকে আটক করেন। আটককৃত ব্যক্তিকে এপিবিএন অফিসে নিয়ে এসে শরীর তল্লাশি করলে তার নিকট থাকা কাঁধব্যাগ থেকে উপরোক্ত মালামাল উদ্ধার করে জব্দতালিকা মূলে জব্দ করা হয়। প্রাপ্ত স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্স ডিভাইস এর আনুমানিক বাজার মূল্য সর্বমোট আনুমানিক মূল্য ১,০৬,৪১,৯১০/- (এক কোটি ছয় লক্ষ একচল্লিশ হাজার নয়শত দশ) টাকা। উল্লেখ্য যে, স্বর্ণালঙ্কারগুলোর মান ২১/২২ ক্যারেট।

 

ধৃত আসামী রাসেল আহমেদ (৩০) কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উদ্ধারকৃত স্বর্ণালঙ্কার ও মালামাল সমূহ বিভিন্ন দেশ হতে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনয়ন করেন। আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট এর সাথে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছে বলে জানা যায়। ধৃত রাসেল আহমেদ (৩০) এর বিরুদ্ধে বিমানবন্দর থানায় অদ্য ১৪/০৩/২০২৬ খ্রি. একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। ধৃত আসামী অজ্ঞাতনামা যাত্রীদের সহযোগীতায় পরস্পর যোগসাজসে অবৈধ পন্থায় সরকারকে রাজস্ব কর ফাঁকি দিয়ে স্বর্ণালংকার আনয়ন করে নিজ হেফাজতে রেখে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫ বি এর ১ (বি) ধারায় অপরাধ করেছে।

 

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক জানান, “এয়ারপোর্ট এপিবিএন বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে সব সময়ই সক্রিয় ভূমিকা রাখে। স্বর্ণ ও মাদক চোরাচালানের অপতৎপরতা রোধে এয়ারপোর্ট এপিবিএন সব সময়ই বদ্ধপরিকর। বিমানবন্দর ব্যবহার করে যেকোন চোরাচালান রোধে আমাদের কার্যক্রম বরাবরের মতোই অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/