• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ

ঝালকাঠিতে কলেজ খেয়াঘাট: উদ্বোধনের আগেই ফেটে গেছে ৭ লাখ টাকার ঘাটলা

Reporter Name / ১১৯ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

 

ঝালকাঠি প্রতিনিধি:

 

ঝালকাঠি পৌর এলাকার মিনি পার্ক সংলগ্ন পুরাতন কলেজ খেয়াঘাটে যাত্রী পারাপারের সুবিধার্থে একটি ঘাটলা নির্মান করা হয়েছে। ৭ লাখ টাকা ব্যায়ে নবনির্মিত কংক্রিটের ঘাটলাটি নির্মাণকাজ শেষ হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই ফাটল দেখা দিয়েছে।

 

 

আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের আগেই এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় স্থানীয় বাসিন্দা, ট্রলারচালক ও যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে।

 

 

পৌরসভা সূত্রে জানা গেছে, ৭ লাখ ২০হাজার টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান এম এস মাহামুদুল ইসলাম নান্টু ঘাটলাটির নির্মাণকাজ সম্পন্ন করেন। তবে কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই ঘাটলার মাঝামাঝি অংশে দৃশ্যমান ফাটল দেখা যায়। এতে ঘাটটির স্থায়িত্ব ও নির্মাণমান নিয়ে প্রশ্ন উঠেছে।

 

 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নিয়মিত ট্রলারচালক ও যাত্রী অভিযোগ করে বলেন, “অতিরিক্ত লাভের আশায় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় এমন অবস্থা হয়েছে। কাজের মান ঠিক থাকলে এত দ্রুত ফাটল ধরার কথা নয়।”

 

 

স্থানীয়দের কেউ কেউ আরও অভিযোগ করেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কাজের সময় ট্রলার চালকদের ঘাট এলাকায় যেতে নিরুৎসাহিত করা হয়েছে। ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

 

 

তবে কয়েকজন স্থানীয় যুবক প্রকাশ্যে অভিযোগ করে বলেন, “এই ঘাট ছয় মাসও টিকবে না।” তারা দ্রুত ঘাটটির ত্রুটি নিরসন করে ঝুঁকিমুক্ত অবস্থায় উদ্বোধনের দাবি জানান।

 

 

এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ জানান, যথাযথ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কাজের মান যাচাই করা হবে। সবকিছু সন্তোষজনক হলে তবেই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে কাজ হস্তান্তর নেওয়া হবে। কোনো ত্রুটি পাওয়া গেলে ঠিকাদারকে তা সংস্কারের নির্দেশ দেওয়া হবে বলেও তিনি জানান।

 

 

উল্লেখ্য, ঝালকাঠি-নলছিটি যোগাযোগের ক্ষেত্রে পুরাতন কলেজ খেয়াঘাটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজার হাজার মানুষ বিশেষ করে শিক্ষার্থী ও চাকরিজীবীরা সুগন্ধা নদী পেরিয়ে এই ঘাট ব্যবহার করে যাতায়াত করেন। তাই জনস্বার্থে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/