• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠী’র দেউরী গ্রামে ভয়াবহ নদী ভাঙন: দ্রুত ব্যবস্থা না নিলে বিলীন হবে পুরো এলাকা — মানববন্ধনে এলাকাবাসীর আর্তনাদ জামায়াতে ইসলামী ঝালকাঠি পৌর শাখার দিনব্যাপী ওয়ার্ড টিম ও ইউনিট দায়িত্বশীল শিক্ষা-শিবির  কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিএনপি মহিলা দলের সদস্যকে মারধরের অভিযোগ, পাল্টা দাবি জমিজমা-সংক্রান্ত বিরোধ অটোগাড়িতে ধাক্কা, চালককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ; থানায় জিডির আবেদন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বিনয়কাঠিতে জামায়াতে ইসলামীর মাদকবিরোধী র‌্যালি আলোকিত ঝালকাঠি গড়তে চাই: ডা.এস.এম জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে দুটি এনজিও অফিসসহ ৮টি দোকান পুড়ে ছাই ​কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা

রংপুর সিটির সাবেক মেয়রের বিরুদ্ধে মামলা

Reporter Name / ২৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

 

রিয়াজুল হক সাগর, রংপুর।

 

দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে রংপুর সিটি কর্পোরেশন-এর সাবেক মেয়র ও জাতীয় পার্টি নেতা মোস্তাফিজার রহমান মোস্তফা-এর বিরুদে

 

রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ ৮ জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও আর্থিক অনিয়মের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের উপপরিচালক মোমো. শাওন মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, দায়িত্বে থাকাকালে সাবেক মেয়র ও সংশ্লিষ্ট কর্মকর্তারা পরস্পর যোগসাজশে বিধিবহির্ভূতভাবে আর্থিক লেনদেন ও প্রকল্প সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করেন। অভিযোগে বলা হয়েছে, ব্যাংক হিসাব ও আর্থিক ব্যবস্থাপনায় অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে সুবিধা প্রদান করা হয়। এর মাধ্যমে সরকারি অর্থের ক্ষতি ও অবৈধ আর্থিক সুবিধা অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মামলায় দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ ধারা এবং দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে। সংশ্লিষ্ট আরও কয়েকজন কর্মকর্তা ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিকেও আসামি করা হয়েছে।

দুদক জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে অভিযপোগের সত্যতা পাওয়ায় মামলাটি রুজু করা হয়েছে এবং বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের উপপরিচালক মো. শাওন মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক মেয়রকে প্রধান আসামি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/