• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

ঝালকাঠিতে মাল্টিপার্টি এডভোকেসী ফোরামের উদ্যোগে সম্প্রীতির সংলাপ অনুষ্ঠিত

Reporter Name / ৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

 

ঝালকাঠী জেলা প্রতিনিধি:

ঝালকাঠিতে মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম (এমএএফ) এর উদ্যোগে এবং ডেমোক্রেসী ইন্টার ন্যাশনালের সার্বিক তত্বাবধানে সম্প্রীতির সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি বুধবার বিকেলে ফাতেমা কনভেনশন সেন্টারে এমএএফ সাধারণ সম্পাদক ঝালকাঠি জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এ্যাড. সাকিনা আলম লিজা’র সভাপতিত্বে এবং এমএএফ’র কর্মসূচি সমন্বয়ক,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্ব) এডভোকেট মিজানুর রহমান মুবিন এর সঞ্চালনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশিল সমাজ,সাংবাদিক,তরুন সংগঠক সম্প্রতির সংলাপে অংশ গ্রহণ করেন। সংলাপে রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখতে সরকার ও বিরোধী দলসহ রাজনৈতিক সংগঠনের ভুমিকা এবং সুপারিশ তুলে ধরেন অংশগ্রহণ কারীগণ। সংলাপে উপস্থাপিত সরকার ও বিরোধী দলের ভুমিকা এবং অংশগ্রহন কারীদের মধ্য থেকে আসা সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলের করনীয় বিষয়ে বক্তব্য রাখেন ঝালকাঠী জেলা বিএনপির সদস্য সচিব এবং এমএএফ উপদেষ্টা এডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন, জামায়াতে ইসলামীর জেলা আমীর এডভোকেট হাফিজুর রহমান, এনসিপি জেলা কমিটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না,গণ অধিকার পরিষদের জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহামুদুল ইসলাম সাগর,সিপিবি জেলা সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি,বাসদের প্রধান সংগঠক মোঃ রমজান, ঝালকাঠী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ সম মাহামুদুর রহমান পারণেজ, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা’র সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন তালুকদার প্রমুখ। ডেমোক্রেসী ইন্টার ন্যাশনাল এর ডেপুটি ডিরেক্টর দিপু হাফিজুর রহমান ঝালকাঠীতে রাজনৈতিক সৌহার্দ্য পরিবেশ বজায় রাখার বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশিল সমাজ এবং তরুন সমাজ সেবক, ছাত্র প্রতিনিধিরা একত্রিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানান। সংলাপে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ হাত তুলে রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখতে ঐক্যমত্ততা প্রকাশ করেন। সৌহার্দ্য সংলাপে ইফতার মাহফিলে দেশের উন্নয়ন, অগ্রগতি এবং সৌহার্দ্য বজায় রেখে সামনের দিকে দেশ এগিয়ে যাওয়ার জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/