• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রধানমন্ত্রী বরাবর রাজারহাটের জিয়ার সৈনিক লিমনের খোলা চিঠি

Reporter Name / ৪৫ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

 

 

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:

 

শুক্রবার ২০ ফেব্রুয়ারি সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা যুবদলের কর্মী ও দৈনিক রূপালী দেশ পত্রিকার সাংবাদিক সেকেন্দার লিমন নিজেকে জিয়ার সৈনিক দাবী করে তার ফেসবুকে টাইম লাইনে বাংলাদেশের নব নিযুক্ত প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান কে উদ্দেশ্যে তিনি লিখেন-

বাংলাদেশের রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী মো: তারেক রহমান,

আসসালামু আলাইকুম।

মাননীয় প্রধানমন্ত্রী আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি।আমার কিছু কথা যা আমি দারুণ ভাবে ব্যথিত হয়ে বলতে বাধ্য হচ্ছি।

আজকে যারা কুড়িগ্রাম জেলা বিএনপি’ কে নিয়ে ছিনিমিনি খেলতেছে তারাই নাটক সাজিয়ে গ্রুপিং এর কথা বলতেছে।

দল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত তাদেরই কারণে আজকে দলের এই অবস্থা।

তাদের মাঠ পর্যায়ে কোন অস্তিত্ব নেই তারা শুধু পারে সাধারণ কর্মী সমর্থকদের মাঝে বিভ্রান্ত ছড়াতে, এভাবেই দলের গুরুত্বপূর্ণ সময় গুলোতে ক্ষতি সাধন করে আসছে। গত ১২ই ফেব্রুয়ারী তাদের সন্দেহজনক নির্বাচনী প্রচার প্রচারণা করতে দেখা যায়। নিজ দলের প্রার্থীর পক্ষে জোড়ালো ভূমিকা পালন করতে দেখা যায়নি। বরং বিরোধী পক্ষের প্রার্থীর সাথে গোপনে গোপনে যোগাযোগ রক্ষার তথ্য একাধিক সুত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।

ওনারা শুধু নিজেদের নেতা হওয়া ছাড়া আর অন্য কারো স্বার্থ খোঁজে না। তাদের দাঁড়ায় দল ভালো কিছু আশা করতে পারে না।

যারা গুরুত্বপূর্ণ সময়গুলো দলের ক্ষতি সাধন করলো,সব সময়ে দলের ভাবমূর্তির চেয়ে নিজেদের স্বার্থ হাছিলে দলে অভ্যন্তরীণ কোন্দল ও গ্রুপিং জিইয়ে রাখে তাদেরকে দল থেকে আজীবনের জন্য বের করে দেওয়া দরকার।

 

নইলে দলের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছরিয়ে পরবে একটা নেগেটিভ বার্তা পৌঁছে যাবে।

কাজেই মহোদয় আপনার সরাসরি হস্তক্ষেপ কামনা করছি।

কুড়িগ্রাম জেলা বিএনপির ভাইরাস নেতৃবৃন্দকে দল থেকে বিতাড়িত করে ত্যাগী ও কর্মীবান্ধব নেতাদের জায়গা করে দিন।

 

তবে জিয়ার সৈনিক দাবী করা সেকেন্দার লিমন বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি লেখলেও নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/