• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার

নারীদের ঘরে আটকে রাখলে দেশ এগুবেনা : পুতুল

Reporter Name / ১৪১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

 

 

লালপুর (নাটোর) প্রতিনিধি

 

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, নারীদের ঘরে আটকে রাখলে দেশ এগুবে না। ভবিষ্যৎ নতুন বাংলাদেশ হবে নারীদের জন্য অর্থনৈতিক ভাবে স্বাবলম্বীতার বাংলাদেশ।

বৃহস্পতিবার (০৫ফেব্রুয়ারি) নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুড়দিয়ারে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, ধানের শীষ ছাড়া বাংলাদেশে এমন কোন প্রতীক নেই যাকে ভোট দিলে গণতান্ত্রিক বাংলাদেশ গড়া যায়। যে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী এবং বাকি অর্ধেক পুরুষ। সে দেশে কেবল পুরুষ এগিয়ে গেলে আর নারীরা পিছিয়ে থাকলে কোনো দেশই কখনো এগোতে পারে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে নারী-পুরুষ সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবে।

পুতুল আরো বলেন, লালপুর-বাগাতিপাড়ার ধানের শীষের যে উঠেছে তা কেউ ঠেকাতে পারবে না। ধানের শীষ ভাঙ্গা যায় না, বিএনপি ভাঙ্গা যায় না। গত ১৭ বছর চেষ্টা করেও মাফিয়াতন্ত্র একটা বিএনপির কর্মীকে সরাতে পারেনি।

এসময় নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/