• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার

রাজারহাটে নির্বাচনী নীতিমালা প্রচারে সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name / ১৫৬ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

 

 

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ভোটার উদ্বুদ্ধকরণ ও নির্বাচনী আচরণবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা তথ্য অফিস, কুড়িগ্রাম-এর উদ্যোগে এবং গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি সকাল ১১টায় উপজেলা চান্দামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আঞ্চলিক গান পরিবেশনের মাধ্যমে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করা হয় এবং নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবহিত করা হয়।

 

সঙ্গীতানুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের নিয়মিত শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী, চান্দামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন এবং সঙ্গীতের মাধ্যমে নির্বাচনী নীতিমালা সম্পর্কে ধারণা লাভ করেন। আয়োজকরা জানান, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জনসচেতনতামূলক এ কার্যক্রমের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/