• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

ঝালকাঠির আওয়ামীলীগ নেতা ওয়ালিউর রহমান হিরু ডিবির হাতে আটক

Reporter Name / ৭৫ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

 

নিউজ রিপোর্ট:

 

ঝালকাঠি সদর উপজেলার ৩নং নবগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আওয়ামীলীগের সাবেক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ ওয়ালিউর রহমান হিরু-কে বিকেলে ডিবি পুলিশ আটক করেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নবগ্রাম ইউনিয়নের হিমানন্দকাটি বাজার এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে। আটককৃত ওয়ালিউর রহমান হিরু জেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন এবং বর্তমানে জেলা আওয়ামী লীগের একজন সদস্য বলে জানা গেছে।

 

তবে ঠিক কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে ডিবি পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

 

এ ঘটনায় এলাকায় নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তী বক্তব্যের অপেক্ষায় রয়েছে স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/