ঝালকাঠি প্রতিনিধি:
রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজ প্রাঙ্গণে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করনের লক্ষ্যে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ পীযূষ কান্তি মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, কৃষিবিদ ও বিশিষ্ট গবেষক ড. চিত্তরঞ্জন সরকার, কৃষিবিদ মোঃ মনিরুল ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর মোঃ সাইফুল ইসলামসহ ডিপ্লোমা ইন এগ্রিকালচার শিক্ষাক্রমের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
“পরিবর্তনের জন্য হ্যাঁ ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে আলোক পাত করেন অতিথিবৃন্দ।
সংস্কার ও ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রকাশ্য সমর্থন দিয়েছেন।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও আন্তর্জাতিক গণতান্ত্রিক রীতির উদাহরণ দিয়ে এই পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরেছে অন্তর্বর্তী সরকার।
সংস্কার নিয়ে গণভোটে প্রধান উপদেষ্টার সমর্থন এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারের নৈতিক ও আইনি ভিত্তি এবং ঐতিহাসিক নজির তুলে ধরা হয়েছে।
https://slotbet.online/