• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

ঝালকাঠিতে সাংবাদিকদের নিয়ে গণভোট প্রচার বিষয়ক কর্মশালা

Reporter Name / ১২৪ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

 

মাসুম খান, ঝালকাঠি:: ঝালকাঠিতে সাংবাদিকদের নিয়ে গণভোট ২০২৬ এর প্রচার-প্রচারনা বিষয়ক অবহতিকরণ বর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে মঙ্গলবার (১৩ জানুয়ারি) আধা বেলা এ কর্মশালা হয়।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। অবহিতকরণ কর্মশালায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেছেন “গণভোটের গুরুত্ব, গণভোটের প্রচার, ভোটারদের সচেতনতা বৃদ্ধি, নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন এবং সাধারণ মানুষের মাঝে নির্বাচন সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে প্রচার-প্রচারণার করতে হবে। অবাধ, শুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত সাংবাদিকসহ সবার ভূমিকা পালনেও গুরুত্বারোপ করেন। গণভোট সরকারের পক্ষে বিশেষ কোন পদক্ষেপ না। এটা জনসাধারণের চাহিদা মোতাবেক গণভোটের কার্যক্রম পদক্ষেপ নেয়া হয়েছে। চাহিদার উপরে ভিত্তি করে জাতীয় ঐক্যমত কমিশন এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী ১২ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিনেই এগণভোট অনুষ্ঠিত হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গণভোটে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।” অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম,এবং ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার। কর্মশালায় ঝালকাঠির বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রচারণা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার লেলিন বালা।

উল্লেখ্য,এর আগে সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে বরিশাল বিভাগের চার জেলার ২৭জনের মাঝে অনুদানের ১৫লাখ টাকা দ্বিতীয় কিস্তির চেক বিতরণ করা হয়েছে।

#

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/