• রবিবার, ১০ মে ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

জামায়াতে যোগদিলেন ঝালকাঠির শতাধিক হিন্দু

Reporter Name / ২২১ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

 

মাসুম খান ঝালকাঠি :

ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী (হিন্দু)   শতাধিক  মানুষ  বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত একটি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং ঝালকাঠি-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম। তারা নতুন সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জামাতে যোগদেয়া কীর্তিপাশা ইউনিয়নের বাসিন্দা সুজিত ঘরামী বলেন, জামায়াতে ইসলামীর আদর্শিক অবস্থান, শৃঙ্খলাবোধ এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম আমাদের আকৃষ্ট করেছে। তাই আমরা স্বেচ্ছায় এ দলে যোগ দিয়েছি।

জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর প্রতি সাধারণ মানুষের আস্থা দিন দিন বাড়ছে। আমাদের ন্যায়ভিত্তিক রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন ধর্মের মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। সকল ধর্মের মানুষকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য, বলেন জেলা জামায়াত আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/