ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির ভৈরবপাশা বাজারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী ইসরাত জাহান ইলেন ভুট্টো, ভৈরব পাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাশার চৌধুরী, সহ-সভাপতি বেল্লাল মৃধা, মহাসিন মৃধা রূনু, বিএনপি নেতা জামাল চৌধুরী, নলছিটি উপজেলা জিয়া মঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিয়ন বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মাসুম হাওলাদার প্রমুখ।
ভৈরবপাশা বাজার জামে মসজিদের ইমাম দোয়া মোনাজাত পরিচালনা করেন।
আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
এসময় মাদ্রাসার হাফেজ, এতিম শিশু, আলেম ওলামা ও সাধারণ মানুষের মধ্যে তবারক বিতরণ করা হয়।
https://slotbet.online/