মাসুম খান, ঝালকাঠি: ঝালকাঠিতে আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসব মুখর পরিবেশে জমে উঠেছে। ঝালকাঠি জেলার ২টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত ইসলামী বাংলাদেশ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, জাতীয়পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ১৯ জন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার(২৯ ডিসেম্বর)ঝালকাঠি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ মমিন উদ্দিন এর কার্যালয়ে দাখিল করেছেন।




ঝালকাঠির সংসদীয় আসন-১ রাজাপুর-কাঠালিয়া (১২৫) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল, জামায়াতে ইসলামীর ফয়জুল হক, জনতা দলের পক্ষে মোঃ জসিম উদ্দিন তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে ইব্রাহিম আল হাদী, জাতীয় পার্টির মোঃ কামরুজ্জামান খান, জেপি এর রুবেল হাওলাদার, লেবার পার্টির মোঃ মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র মোঃ ছাব্বির হোসেন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সোহরাব হোসেন।
ঝালকাঠি সদর ও নলছিটি নিয়ে সংসদীয় আসন ঝালকাঠি-২ (১২৬) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত ইসরাত জাহান ইলেন ভুট্টো, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এস এম নেয়ামুল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোঃ সিরাজুল ইসলাম সিরাজী, জাসদের মাসুদ পারভেজ, বাংলাদেশ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এম.এ. কুদ্দুস খান, গণঅধিকার পরিষদের প্রার্থী মোঃ মাহামুদুল আলম সাগর, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী শেখ মোঃ আবু জাফর, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান সদর সৈয়দ রাজ্জাক আলী, এ.বি পার্টির শেখ জামাল উদ্দিন ও স্বতন্ত্র মাওলানা মোঃ নুর উদ্দিন সরদার মনোনয়নপত্র দাখিল করেছেন।#
ছবিঃ ঝালকাঠিতে মনোনয়নপত্র দাখিল করছেন ঝালকাঠি-২ আসনের বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টো ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এস এম নেয়ামুল করিম।
https://slotbet.online/