• রবিবার, ১০ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ঝালকাঠিতে ৪ কর্মীসহ ‘অ্যাডভেঞ্চার-৯’ আটক

Reporter Name / ২১৯ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

 

 

 

ঝালকাঠি প্রতিনিধি:

 

ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে অনেক যাত্রী হতাহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

 

নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি সৈয়দ মুশফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।

 

 

এদিকে ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমান গণমাধ্যমে কর্মরত অনেককে জানিয়েছেন, ‘বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুর সদরের হরিনা এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার সকালে ঝালকাঠি টার্মিনাল থেখে ‘অ্যাডভেঞ্চার-৯’ নামের একটি লঞ্চ এবং ঐ লঞ্চের চার কর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ।

 

 

সদরঘাট নৌ-পুলিশের ডিউটি অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, ঘন কুয়াশার কারনে এই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে।

 

 

চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি গতকাল রাত দুইটার পর হাইমচর এলাকা অতিক্রম করছিলো। ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সঙ্গে ওই লঞ্চের সংঘর্ষ হয়। এমভি কর্ণফুলী-৯ এর মাধ্যমে জাকির সম্রাট-৩ এর যাত্রীদের ঢাকায় পাঠানো হয়।

 

 

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ‘বিএনপির নেতাকর্মীদের একটি অংশ ঢাকায় দলের জনসভা থেকে ‘অ্যাডভেঞ্চার-৯’ নামক লঞ্চে করে বৃহস্পতিবার রাতে ঝালকাঠি ফিরছিলেন। রাত ২টার দিকে হাইমচর এলাকা অতিক্রম করছিল। তখন দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।’

 

 

নিহতের নাম, পরিচয় এবং পরিসংখ্যা শুক্রবার বিকেলে পর্যন্ত চুরান্ত ভাবে এখন জানতে পারা যায়নি তবে এখন পর্যন্ত ৮/৯ জন। তবে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত গণমাধ্যম ঢাকা টাইমসের প্রকাশিত তথ্য বলছে নিহতের সংখ্যা ৮ জন।

 

 

এ ঘটনায় আহতরা সবাই বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/