• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

ঝালকাঠিতে বীর শহীদ শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিতব্য 

Reporter Name / ১৬২ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

 

মাসুম খান ঝালকাঠি:

হাদী ছিলেন স্বাধীনতার অতন্দ্র প্রহরী ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদীর রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং বিনয়কাঠী ইউনিয়ন শাখার উদ্যোগ আয়োজিত শনিবার (২০ ডিসেম্বর ) বিকেলে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ মনিরুজ্জামান তালুকদার, প্রধান অতিথি বক্তব্যে বলেন,

“শহীদ শরীফ ওসমান বিন হাদী ছিলেন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী। তিনি তার কাজ ও বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশকে ভারতীয় আধিপত্য থেকে মুক্ত করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। যার কারণে তাকে জীবন দিতে হয়েছে।

 

তিনি আরও বলেন, শরীফ ওসমান বিন হাদী আমাদের রক্তের কেহ নন। নিকটতম কোনো আত্মীয় নন। তার সাথে সরাসরি কখনও কথাও হয়নি কিন্তু তার জন্য আমাদের হৃদয় ছিড়ে যাচ্ছে। চোখের পানি ঝরছে। আমাদের দেশের সংস্কৃতি হলো দেশে কোনো অঘটন ঘটলে। বিরোধী দলের ওপর দায় চাপানো হয়। সেই সংস্কৃতির ধারাবাহিকতায় ওসমান বিন হাদীর গুলিবিদ্ধ হওয়ার পর থেকে দলীয় কাঁদা ছোড়াছুড়ির ফাঁকে খুনি বাংলাদেশ ভারতে পালিয়ে গেছে বলে সংবাদমাধ্যমে জানতে পেরেছি। আমরা সেই কালচারকে ভেঙে দিতে চাই। আমরা চাই ওসমান হাদীকে যারা পরিকল্পিতভাবে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুনিকেও প্রকাশ্যে শাস্তি দিতে হবে।”

 

অন্যান্যর মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ সভাপতি মোহাম্মদ মিরাজুল ইসলাম তালুকদার, খেলাফত মজলিসের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ নাইমুর রহমান নাদিম, উপজেলা কর্ম পরিষদের সদস্য হাফেজ মোঃ ফয়সাল আহমেদ,ও সদর উপজেলার ওলামা বিভাগের সেক্রেটারি মিজানুর রহমান মিল্লাতি

আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের বিনয়-কাঠি ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারিসহ প্রমুখ।#

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/