• রবিবার, ১০ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

ঝালকাঠির বিনয়কাঠি ডিগ্রি কলেজের গাছ কেটে নেয়ার অভিযোগ

Reporter Name / ২২৩ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

 

 

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির বিনয়কাঠি শেরে বাংলা ডিগ্রি কলেজের গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ৮ ডিসেম্বর সোমবার বিকেলে কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায় ৮/১০ শ্রমিক গাছের বড় বড় ডাল পালা কাটছে। প্রায় লক্ষাধিক টাকার গাছ কেটে মাটিতে ফেলে রাখতে দেখা যায়। শ্রমিকদের গাছ কাটার কারন জিজ্ঞেস করলে তারা জানায় বিনয়কাঠি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গোলাম রাব্বি তাদের বদলা নিয়োগ করে গাছের ডাল কাটার নির্দেশ দিয়েছেন। তারা জানায় সরকারি গাছ আর কাটাবো না এখনি চলে যাচ্ছি। স্যার আমাদের কোন ক্ষতি করবেন না, আমরা আসছি দিনমজুরের কাজ করতে আসছি আমাদের কোন দোষ নাই।

এ বিষয়ে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গোলাম রাব্বি বলেন, কলেজের অধ্যক্ষ কমিটির মাধ্যমে গাছ বিক্রি করেছে। মাছ চাষের পুকুরের উপর থেকে ডালপালা কেটে ফেলেছে। আমি কোন গাছ কাটি নাই। তাকে শ্রমিক নিয়োগ দিয়ে গাছ কাটার কথা জিজ্ঞেস করায় তিনি জানান, পুকুরের মধ্যে ডালপালা পড়ে থাকায় তা সরানোর জন্য শ্রমিক নিয়োগ করেছি আমি, তানাহলে আমার অনেক ক্ষতি হবে।

সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের স্ত্রী আসমা বেগম জানান, রাব্বির নেতৃত্বে ৫ আগস্টের পর বিনয়কাঠি কলেজ ও ইউনিয়ন পরিষদে লুটপাট শুরু হয় যা এখনও অব্যাহত আছে। দফায় দফায় গাছ কেটে নিয়ে যাচ্ছে। কলেজের কম্পিউটার, ল্যাপটপ ও সিসি ক্যামেরা এই চক্র লুটপাট করে নিয়েছে যায়, আমার নিজ চোখে দেখেছি। প্রতিবাদ করায় আমার উপর হামলার হুমকি এসেছে। অনেক কিছু দেখেছি এবং সহ্য করেছি, আর করাবো না। কলেজ সকলের, কারো বাপের নয়। আর কোন লুটপাট সহ্য করা হবে না। যেখানে যা বলতে হবে সেখানে তা বলবো।

ওই এলাকার পথচারী শামীম জানান, দীর্ঘদিন যাবত একটি চক্র কলেজটি লুটপাট শুরু করছে। এতে বিএনপির উপর বদনাম ছড়াচ্ছে। কিন্তু এসকল অপকর্ম একটি স্বার্থান্বেষী মহল চালাচ্ছে। যার নেতৃত্বে ৪ জন রয়েছেন। দরকার হলে তাদের নাম বলে দিবো।

এ ব্যাপারে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সাগুফতা মেহনাজ জানান,” আমি সরেজমিনে লোক পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”

কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দীন হায়দার জানান, “পরিস্কার পরিচ্ছন্নতার জন্য কিছু ছোট ছোট কচি ডাল কাটানো হয়েছে। বড় ডালপালা কাটতে নিষেধ করা হয়েছিল।”

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ৫ আগষ্টৈর পর দলের পরিচয় দিয়ে সমস্ত ইউনিয়নে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে। এরা ক্ষমতায় গেলে এলাকাবাসী শান্তিতে থাকতে পারবে না। মানুষের নারকেল গাছের ডাব পর্যন্ত এদের হাত থেকে রেহাই পাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/