• রবিবার, ১০ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

ঝালকাঠিতে মাদকের নিউজ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা 

Reporter Name / ২৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

 

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে মাদকের নিউজ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর মাদক কারবারিরা হামলা চালিয়েছে। ৪ ডিসেম্বর দুপুরে কীর্ত্তিপাশা বাজারের দক্ষিণ পাড়ে মাদক ব্যবসায়ী পাঙ্গাশ সুজনসহ ৩/৪ জন সন্ত্রাসী দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন এর জেলা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থার সাবেক প্রচার সম্পাদক মোঃ খলিলুর রহমানের উপর সন্ত্রাসী হামলা চালায়। হামলা মারাত্মক আহত হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে তিনি ভর্তি হন।

জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাংবাদিকদের জানান, রোগীর যে অবস্থা তাতে এখানে সুচিকৎসা দেয়ার ব্যবস্থা নাই। তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া দরকার। পর্যবেক্ষণের জন্য হাসপাতালের সার্জারি বিভাগে সাময়িক ভর্তি করা হয়েছে।

জানা গেছে, কীর্ত্তিপাশার মাদক সম্রাট পাঙ্গাশ সুজনসহ কয়েকজন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। স্থানীয় রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় এই মাদক ব্যবসায়ীরা নানাবিধ অপকর্ম করে যাচ্ছে। তাদের ভয়ে কেউ মুখ খুলছেন না। তারা দলীয় কয়েকজন নেতার ছত্রছায়ায় মাদক বাণিজ্য, চাঁদাবাজি ও নানা রকম দূর্নীতির সাথে জড়িত হয়ে পড়েছে।

এ ঘটনায় জাতীয় সাংবাদিক সংস্থাসহ কয়েকটি সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ ব্যাপারে ঝালকাঠির অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান, “এ ঘটনা শুনেছি। তাৎক্ষণিকভাবে পুলিশ ফোর্স পাঠিয়ে খোঁজ খবর নিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/