• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

তারেক পরিষদ মুন্সিগঞ্জ জেলার উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল 

Reporter Name / ১১১ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুন্সিগঞ্জ জেলা তারেক পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৩ ডিসেম্বর দুপুরে জেলার সিরাজদিখান উপজেলার খাস কান্দি গ্রামের শাহিনুর বেগম জামিয়াতুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন জামিল মোহাম্মদ সিটি এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলা তারেক পরিষদের আহবায়ক শাহ আলম সাজু, সঞ্চালনা করেন তারেক পরিষদ মুন্সিগঞ্জ জেলার সদস্য সচিব সেলিম আহমেদ।

 

আয়োজনে প্রধান অতিথি ছিলেন তারেক পরিষদের ঢাকা বিভাগীয় সদস্য সচিব নিজামুদ্দিন নিজু। এতে অন্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের ঢাকা বিভাগীয় যুগ্ম আহবায়ক হাজী মোঃ ফয়েজ উদ্দিন, যুগ্ম আহবায়ক আসিফুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র সদস্য মহিউদ্দিন মাহি, কেরানীগঞ্জ মডেল থানার আহবায়ক আব্দুল খালেক, সদস্য সচিব মোঃ আহসানুল্লাহ সহ জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

প্রধান অতিথির বক্তব্যে তারেক পরিষদের ঢাকা বিভাগীয় সদস্য সচিব নিজামুদ্দিন নিজু বলেন, “বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ হয়ে তার রোগ মুক্তি কামনা করছে, মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি তিনি যেন অতি শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।”

 

এ সময় স্থানীয় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, এতিম শিশু এবং আলেম ওলামাদের নিয়ে পবিত্র কোরআন শরিফ তেলাওয়াত করা হয়। আসরের নামাজের পূর্বে উপস্থিত সবাইকে নিয়ে মাদার অব ডেমোক্রেসি’ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/