• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ঝালকাঠির ৩৩ কোটি টাকার অচল ম্যাটস ভবনে বসতে পারে বরিশাল মেডিকেল কলেজের ক্লাস আজ তানজিদা কাদের তাসফিয়ার ১৮ তম জন্মদিনে শুভেচ্ছা। ঝালকাঠী’র দেউরী গ্রামে ভয়াবহ নদী ভাঙন: দ্রুত ব্যবস্থা না নিলে বিলীন হবে পুরো এলাকা — মানববন্ধনে এলাকাবাসীর আর্তনাদ জামায়াতে ইসলামী ঝালকাঠি পৌর শাখার দিনব্যাপী ওয়ার্ড টিম ও ইউনিট দায়িত্বশীল শিক্ষা-শিবির  কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিএনপি মহিলা দলের সদস্যকে মারধরের অভিযোগ, পাল্টা দাবি জমিজমা-সংক্রান্ত বিরোধ অটোগাড়িতে ধাক্কা, চালককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ; থানায় জিডির আবেদন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বিনয়কাঠিতে জামায়াতে ইসলামীর মাদকবিরোধী র‌্যালি আলোকিত ঝালকাঠি গড়তে চাই: ডা.এস.এম জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা

ঝালকাঠি পৌরসভার সৌজন্যে ছাপানো “বাউল সোহরাব গীতিমালা”র মোড়ক উন্মোচন

Reporter Name / ১৪০ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

 

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:

ঝালকাঠি পৌরসভার সৌজন্যে ছাপানো “বাউল সোহরাব গীতিমালা”র মোড়ক উন্মোচন করা হয় আজ ২ ডিসেম্বর ঝালকাঠি পৌর মিলনায়তনে। মোড়ক উন্মোচন করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক জনাব মোঃ কাওছার হোসেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঝালকাঠি’র অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব তৌহিদুল ইসলাম, কবিতাচক্রের সাংগঠনিক সম্পাদক কবি মো. মনিরুজ্জামান, উদীচী সভাপতি গোলাম সাঈদ খান, সাংবাদিক মানিক রায়, কবিতাচক্রের সাধারণ সম্পাদক ও বইখানির সম্পাদক মু আল আমীন বাকলাই। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জনাব তৌহিদুল ইসলাম বলেন অতীতের ইতিহাস সংরক্ষণের জন্য বই আমাদের একমাত্র সংযোগস্থল। বই না থাকলে আমরা প্রাচীন ইতিহাস পেতাম না। পৌর প্রশাসক মহোদয় উদাহরণ টেনে বলেন প্লেটো এরিস্টোটাল সক্রেটিস এদের অনুভূতি এবং শিক্ষা লেখা হয়েছিল বিধায় আজও আমরা পাচ্ছি। লালনের অনেক গান হারিয়ে গেছে লিখিত না থাকায়।পৌরসভা শুধু রাস্তাঘাট তৈরি করা আর খাল কাটার কাজ না – সাংস্কৃতিক লালন করাও পৌরসভার কাজ। জনাব আল আমীন বাকলাই বলেন অতীতের মেয়র জাল জালিয়াতি কাগজপত্র তৈরি করে ইকোপার্ক দখল করতে ছিলেন। আমরা সাংস্কৃতিক কর্মীরা এর প্রতিবাদ করায় আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছিল, আর আজকের প্রশাসক সাংস্কৃতিক কর্মীদের বই প্রকাশ করছেন।ঝালকাঠি পৌরসভার দেড়শত বছর উপলক্ষে একখানি স্মরণিকা প্রকাশের জন্য তিনি প্রশাসক মহোদয়ের নিকট দাবি জানান। সোহরাব হোসেন একজন চারণ কবি, আঞ্চলিক গানের গীতিকার, রেডিও বাংলাদেশের তালিকাভুক্ত একজন বাউল শিল্পী। অনুষ্ঠানে উপস্থিত সোহরাব হোসেন তার হৃদয়ের আকুতি জানান। পৌরসভার বদান্যতা ও আল-আমীন বাকলাই এর নিরলস পরিশ্রম ছাড়া আমার পক্ষে এমনি একখানি বই প্রকাশ করা কোনক্রমেই সম্ভব হতো না। তিনি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। বইখানি থেকে একটি জারি গানের খানিক পাঠ করে শুনান গোলাম সাইদ খান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাউল শুভ, বাউল সালমা আলমগীর, সাংবাদিক আলমগীর শরীফসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মী ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ। বাউল সোহরাব হোসেনের সহধর্মিনী এবং পরিবারের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/