• সোমবার, ১১ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

রাজারহাটে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

 

 

 

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:

 

কুড়িগ্রামের রাজারহাটে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজারহাট উপজেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার ৩০ নভেম্বর রাতে রাজারহাট উপজেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল সভায় বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সভায় রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক এডভোকেট শফিকুল ইসলামের সভাপতিত্বে, দোয়া মাহফিল পরিচালনা করেন রাজারহাট উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মো: নুরুজ্জামান সরকার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডা: আ: রফিক,ও সদস্য সচিব সাইদুল ইসলাম। যুগ্ন আহবায়ক সইদুল ইসলাম ব্যাপারী, যুগ্ন আহবায়ক আব্দুর রাজ্জাক রাজ, যুগ্ম আহবায়ক জাকির হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস ও সদস্য শচি নয়ন আলী,উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আনিছুর রহমান লিটন, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লাল, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল পাটোয়ারী ও সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দামসহ উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

রাজারহাট উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিল পূর্ব সভায় বক্তারা বলেন,বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

বর্তমানে তিনি গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এ পরিস্থিতি দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা তার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ স্মরণ করছি এবং আল্লাহর কাছে তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/