• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার

তরুণ ভোটারদের ভোটদানে আহ্বান আমিনুল হকের

Reporter Name / ১৪৭ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার :

মোঃ ছগীর

 

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক আসন্ন নির্বাচনে তরুণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। আজ সকালে পল্লবী সরকারি কলেজের নবীন বরণ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

বক্তব্যের শুরুতে তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চান। আমিনুল হক বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে সময় পার করছেন। তাঁর সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।’

 

বিগত সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাব বিস্তার করা হয়েছে। তিনি বলেন, ‘আগামীতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিকরণ বা দলীয় হস্তক্ষেপ হতে দেওয়া হবে না।’

 

শিক্ষার মানোন্নয়নে বিএনপির কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গুণগত শিক্ষা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং তা শিগগিরই সামনে আনা হবে।

নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। গত ১৫ বছরে জনগণের ভোটাধিকার নিশ্চিত হয়নি।’ তরুণ ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘গত তিনটি নির্বাচনে আপনারা ভোট দিতে পারেননি। এবার আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/