• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত

Reporter Name / ১১৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

 

 

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:

 

দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি,

প্রাণিসম্পদে হবে উন্নতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

 

বুধবার ২৬ নভেম্বর সকাল ১১টায় বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা হয়। পরে উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আলোচনা সভা ও আকর্ষণীয় প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এতে খামারিরা তাদের উন্নত জাতের পশু পাখি প্রদর্শন করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান, তিনি তার বক্তব্যে বলেন,

প্রাণিসম্পদের উদ্বৃত্ত উৎপাদন ও বৈচিত্র্যকরণের মাধ্যমে রাজারহাট এখন সমৃদ্ধ জনপদ। খামারিদের মনোভাব,বাজার সৃষ্টি,সরকারের প্রাণিসম্পদ বিভাগের প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর,প্রণোদনা প্রদান ইত্যাদি কার্যকর পদক্ষেপ গ্রহণে সুফল পাওয়া যাচ্ছে। অনুষ্ঠানে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রহমত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান,রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ প্রমুখ।

 

এ সময় উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলার ইউনিয়ন গুলোর খামারি উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা প্রাণিসম্পদের স্টলগুলো ঘুরে দেখেন।

 

উল্লেখ্যঃ প্রদর্শনীতে ২৫টি স্টলে উন্নত জাতের গরু,

ছাগল,পশুপাখি,পশুখাদ্য,দুগ্ধজাত খাবার ও পশু চিকিৎসার ওষুধ প্রদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/