• রবিবার, ১০ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

বিশ্বনাথে প্রবাসী সংবর্ধনা: দুঃস্থদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে

Reporter Name / ১২৫ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

 

 

আনোয়ার হোসেন বিশ্বনাথ( সিলেট) প্রতিনিধি:

 

সমাজের দুঃস্থদের মাঝে বার-বার অল্প দান না করে এককালীন বড় অনুদানের মা্ধ্যমে আত্মকর্মসংস্থান তৈরি করে দিয়ে স্থায়ীভাবে সহায়তার উদ্যোগ নিতে হবে। দুঃস্থদের স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করে দিতে পারলে বা পুনর্বাসন করলে দারিদ্রের হার চিরতরে কমে আসবে । প্রবাসীদের দানের মাত্রা দিনদিন বৃদ্ধি পাচ্ছে, সুফল পাচ্ছে দেশের হতদরিদ্র মানুষ। তাদের পাঠানো রেমিট্যান্সে স্বনির্ভর হচ্ছে দেশ।এই দ্বারা অব্যাহত রাখার আবহান জানিয়ে বিশ্বনাথে প্রবাসী সংবর্ধনায় বক্তব্য রাখেন অনুষ্টানের প্রধান অতিথি।

 

রবিবার (২৩ নভেম্বর)সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের ব্যবস্থাপনায় যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মোসাদ্দিক হোসেন সাজুল ও বিশ্বনাথ বার্তা পত্রিকার সম্পাদক ইলিয়াস আহমদ রাজনের পরিচালনায় “সাজুল এন্ড রাজন ফাউন্ডেন ইউকে” এর পক্ষ থেকে বিশ্বনাথ পৌর শহরের এক অভিজাত রেস্টুরেন্টে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নান উরফি মিয়াকে সংবর্ধনা প্রদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই।

 

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কবি এস.পি সেবুর সঞ্চালনায় সভাপতি সাংবাদিক মোঃ শাহিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা জজ আদলতের এপিপি, বিশ্বনাথ উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খালেদ ‍হোসেন, বিশ্বনাথ ডিগ্রি কলেজের ইংরেজী প্রভাষক শাহ আলম তালুকদার তুহিন, আশুগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রেন্টু আলী, বিশ্বনাথ পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, শিক্ষাবিদ মাস্টার আবুল কাহার হেকিম উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারী জাহেদুর রহমান, ইসলামী ব্যাংক কর্মকর্তা আজমল হোসেন শাহরিয়ার, অলংকারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলু মিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, বিশ্বনাথ মহিলা কলেজের্ সভাপতি শামীম আহমদ মেম্বার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ শাহ জাহান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া, ডাচ্ বাংলা ব্যাংক কর্মকর্তা জসিম উদ্দিন, শিক্ষাবিদ মাস্টার তৌফিক চৌধুরী ও অলংকারী ইউনিয়ন পরিষদের মেম্বার বশির উদ্দিন, জিয়া মঞ্চের কেন্দ্রিয় নেতা মোঃ আমির আলী ।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ সদস্য আব্দুল মান্নান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক নানু মিয়া, পৌর বিএনপি নেতা আব্দুল করিম, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, লন্ডন প্রবাসী হাজী মোঃ আলতাব আলী, ফুটবল রেপা্রী পরতাব আলী, সাবেক জনস্বাস্থ্য প্রকৌশলী তপন চক্রবর্তী, মুরব্বী সোনা উদ্দিন, পৌর মহিলা দলের আহবায়ক নুরুনন্নাহার ইয়াসমিন, আলোকিত সুরের পরিচালক এম মুখতার হোসাইন, বিশ্বনাথ ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক মোঃ খসরু মিয়া, সাবেক পুলিশ সদস্য রাজু মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা সেবুল হোসেন, এনাম মিয়া, আলী আহমদ, মুহিবুর রহমান, ইব্রাহিম আলী, মিডিয়াকর্মী আলী হোসেন মোল্লা, বিজয় কর্মকার, জিতু মিয়া, প্রশান্ত বৈদ্য প্রমুখ।

 

অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া।পবিত্র কুরআন তেলাওয়াত করেন, হাফেজ রেদওয়ান আহমদ ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন ইসমাইল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/