• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

ঝালকাঠি-১ আসনে ছাত্র দলনেত্রী মমতাজ বেগম মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন 

Reporter Name / ২৬২ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

 

আর আই বাচ্চু, ঝালকাঠি:

ঝালকাঠি-১ (রাজাপুর – কাঠালিয়া) সংসদীয় আসনে সাবেক ছাত্রদল নেত্রী মমতাজ বেগমকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন বলে একটি সুত্রে জানাগেছে। মহিলা কোটায় তিনি মনোনয়ন পেতে পারেন বলে সূত্র জানিয়েছে। তবে জোটকে আসনটি ছেড়ে দিলে পরিস্থিতি পাল্টে যেতে পারে।

ইতিমধ্যেই মমতাজ বেগম নয়ন তার নির্বাচনী এলাকাসহ বৃহত্তর বরিশালবাসীর জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ঝালকাঠি -১ (রাজাপুর – কাঠালিয়া) আসনে মনোনয়ন প্রার্থী জনপ্রিয় ব্যক্তিত্ব মমতাজ বেগম তার নির্বাচনী এলাকায় জনমত গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ করেছেন তার নির্বাচনী এলাকায় । এসময় তার সাথে রাজাপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্র দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশিষ্ট সমাজসেবী, সাবেক সহ সভাপতি জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার্স কল্যান সমিতি ঢাকা, নির্বাহী সদস্য জাতীয়তাবাদী পেশাজীবি পরিষদ ঢাকা, সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় দেশি – বিদেশী অসংখ্য স্বর্ণপদক প্রাপ্ত, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে সক্রিয় রয়েছেন মমতাজ বেগম।

তিনি ২০০৫ সালে জাতীয় সংসদ নির্বাচনেও সংরক্ষিত নারী আসন থেকে ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। মমতাজ বেগম এক বিরল সমাজ সেবকের প্রতিকৃতির সাদা মনের মানুষ। বরিশালে বিমান বন্দর স্থাপন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মাওয়া পদ্মাসেতু বাস্তবায়নে আন্দোলনের স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য সহ বহু সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে নারী সমাজের স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে তাঁর উন্নয়নমুখী তৎপরতা চোখে পড়ার মত।

একটি সমৃদ্ধশালী আত্মনির্ভরশীল সমাজ ও জাতিগঠনে নারী সমাজের সার্বিক উন্নয়নে নিজেকে আমৃত্যু সম্পৃক্ত রাখাই তার জীবনের মহান ব্রত বলে তিনি জানান। মমতাজ বেগম বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা কর্মসূচী বাস্তবায়ন কররার লক্ষ্যে আমরা রাজাপুর-কাঠালিয়াবাসীর ঘরে ঘরে যাবো এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করবো। আমি আশাবাদী জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করে সকলের ঐক্য প্রচেষ্টায় এ আসনটি পুনরুদ্ধার করে আমরা বিএনপিকে উপহার দিতে পারবো। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, যিনি ধানের শীষ প্রতীক পাবেন আমরা তার পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ। আগামীতে বিএনপি ক্ষমতায় গিয়ে দেশ সুখী সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/