• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠী’র দেউরী গ্রামে ভয়াবহ নদী ভাঙন: দ্রুত ব্যবস্থা না নিলে বিলীন হবে পুরো এলাকা — মানববন্ধনে এলাকাবাসীর আর্তনাদ জামায়াতে ইসলামী ঝালকাঠি পৌর শাখার দিনব্যাপী ওয়ার্ড টিম ও ইউনিট দায়িত্বশীল শিক্ষা-শিবির  কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিএনপি মহিলা দলের সদস্যকে মারধরের অভিযোগ, পাল্টা দাবি জমিজমা-সংক্রান্ত বিরোধ অটোগাড়িতে ধাক্কা, চালককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ; থানায় জিডির আবেদন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বিনয়কাঠিতে জামায়াতে ইসলামীর মাদকবিরোধী র‌্যালি আলোকিত ঝালকাঠি গড়তে চাই: ডা.এস.এম জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে দুটি এনজিও অফিসসহ ৮টি দোকান পুড়ে ছাই ​কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা

ঝালকাঠির সাতুরিয়ায় দানবীর আলহাজ্ব কেএম আব্দুল করিমের ৯ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

Reporter Name / ১৬৩ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

 

‎রিয়াজুল ইসলাম বাচ্চু , ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়ায় দানবীর আলহাজ্ব কেএম আব্দুল করিম (রহিমাহুল্লাহ)–এর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতুরিয়া ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন মোসলেম আলী খান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সভাপতি, কলেজের প্রতিষ্ঠাতা ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট টকশো ব্যক্তিত্বব ঝালকাঠি -১ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. ফয়জুল করিম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, দানবীর আলহাজ্ব কেএম আব্দুল করিমের শিক্ষা বিস্তার, গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলা ও সমাজসেবায় তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি একজন সহজ সরল ও সাদা মনের মানুষ ছিলেন। তিঁনি দুহাত খুলে নিরবে দান করতেন। অতিথি পরায়ণ করিম খান ছিলেন মানুষের ভালোবাসার প্রিয়পাত্র।

‎তারা বলেন, সাতুরিয়ায় শিক্ষা ও মানবিক কার্যক্রমে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আগামী প্রজন্মের জন্য প্রেরণা হয়ে থাকবে। অনুষ্ঠানের আয়োজন করে সাতুরিয়া ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ। শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এতে স্থানীয় শিক্ষক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/