• শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
আজ তানজিদা কাদের তাসফিয়ার ১৮ তম জন্মদিনে শুভেচ্ছা। ঝালকাঠী’র দেউরী গ্রামে ভয়াবহ নদী ভাঙন: দ্রুত ব্যবস্থা না নিলে বিলীন হবে পুরো এলাকা — মানববন্ধনে এলাকাবাসীর আর্তনাদ জামায়াতে ইসলামী ঝালকাঠি পৌর শাখার দিনব্যাপী ওয়ার্ড টিম ও ইউনিট দায়িত্বশীল শিক্ষা-শিবির  কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিএনপি মহিলা দলের সদস্যকে মারধরের অভিযোগ, পাল্টা দাবি জমিজমা-সংক্রান্ত বিরোধ অটোগাড়িতে ধাক্কা, চালককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ; থানায় জিডির আবেদন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বিনয়কাঠিতে জামায়াতে ইসলামীর মাদকবিরোধী র‌্যালি আলোকিত ঝালকাঠি গড়তে চাই: ডা.এস.এম জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে দুটি এনজিও অফিসসহ ৮টি দোকান পুড়ে ছাই ​কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

রাজারহাটে সবজি চাষে উৎসাহ দিতে কৃষি বিভাগের বিনামূল্যে বীজ-সার বিতরণ

Reporter Name / ১৭২ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

 

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:

 

কুড়িগ্রামর রাজারহাটে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে শাকসবজির উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র–প্রান্তিক কৃষকদের উদ্বুদ্ধ করতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার ১৪ অক্টোবর দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-ইমরান। এ সময় তিনি কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রণোদনার সঠিক ব্যবহারে উৎসাহিত করেন।

 

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ সাইফুন্নাহার সাথী, ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাইদুল হাসান ও মোঃ ফেরদৌস আহমদসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

 

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী জানান, রবি শাকসবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দুই শতাধিক কৃষকের মধ্যে বিনামূল্যে সবজি বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে। এসব উপকরণে বেগুন, শসা, কুমড়াসহ বিভিন্ন সবজির বীজ অন্তর্ভুক্ত রয়েছে।

 

কৃষি কর্মকর্তারা জানান, এ উদ্যোগ ক্ষুদ্র কৃষকদের আর্থিক চাপ কমাবে এবং স্থানীয়ভাবে সবজি উৎপাদন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিqত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/