• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার

চুয়াডাঙ্গার জীবননগরে মিনি ম্যারাথন প্রতিযোগিতা

Reporter Name / ২০৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

 

আজিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ

 

চুয়াডাঙ্গার জীবননগরে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ তারুণ্যে ও উৎসবে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে জীবননগর মুক্তমঞ্চ এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

 

প্রতিযোগিতারা মুক্তমঞ্চ থেকে জীবননগরের শেষ সীমানা পাথিলা পর্যন্ত ৫ কিলোমিটার দৌড়িয়ে যান। মিনি ম্যারাথনে প্রথম হয়েছে আব্দুল কাদের, দ্বিতীয় হয়েছ রাব্বি এবং তৃতীয় হয়েছে শামীম।

 

প্রতিযোগিতায় অংশগ্রহণ ও উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন জীবননগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক মো. রিপন হোসেন, সদস্য ডিএম মতিয়ার রহমান, সাংবাদিক জাহিদুল ইসলাম কাজল, মনিরুজ্জামান রিপন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার গোপন সহকারী সালাউদ্দীন, জীবননগর কমিউনিটি গ্রুপের অ্যাডমিন মামুম নীরব ও কিবরিয়া।

 

প্রতিযোগিতা শেষে সবাইকে কমন পুরস্কার হিসেবে সাবান দেওয়া হয়েছে। আর বেলা ১১টায় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন বিজয়ীদের পুরস্কৃত করবেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/