• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
আজ তানজিদা কাদের তাসফিয়ার ১৮ তম জন্মদিনে শুভেচ্ছা। ঝালকাঠী’র দেউরী গ্রামে ভয়াবহ নদী ভাঙন: দ্রুত ব্যবস্থা না নিলে বিলীন হবে পুরো এলাকা — মানববন্ধনে এলাকাবাসীর আর্তনাদ জামায়াতে ইসলামী ঝালকাঠি পৌর শাখার দিনব্যাপী ওয়ার্ড টিম ও ইউনিট দায়িত্বশীল শিক্ষা-শিবির  কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিএনপি মহিলা দলের সদস্যকে মারধরের অভিযোগ, পাল্টা দাবি জমিজমা-সংক্রান্ত বিরোধ অটোগাড়িতে ধাক্কা, চালককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ; থানায় জিডির আবেদন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বিনয়কাঠিতে জামায়াতে ইসলামীর মাদকবিরোধী র‌্যালি আলোকিত ঝালকাঠি গড়তে চাই: ডা.এস.এম জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে দুটি এনজিও অফিসসহ ৮টি দোকান পুড়ে ছাই ​কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

গ্রেপ্তারের সময় পুলিশের নেমপ্লেট ও পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক -আইন উপদেষ্টা

Reporter Name / ১৫৪ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

 

অনলাইন ডেক্সঃ

 

গ্রেপ্তারের সময় পুলিশের নেমপ্লেট ও পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক করেছে আইন মন্ত্রণালয়। ফৌজদারি বিচারব্যবস্থার সংস্কারের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

রবিবার (৫ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের সংস্কার কার্যক্রম–১-এর অধীনে ফৌজদারি বিচার সংস্কারের এই নতুন নীতিমালা অন্তর্ভুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নতুন সংস্কার উদ্যোগে মোট চারটি গুরুত্বপূর্ণ দিক অন্তর্ভুক্ত করা হয়েছে—

 

১. গ্রেপ্তারকালে পুলিশের নেমপ্লেট ও পরিচয়পত্র থাকতে হবে, গ্রেপ্তারদের নিকটজনকে গ্রেপ্তারের তথ্য জানাতে থানা বাধ্য থাকবে, গ্রেপ্তারকৃত আহত বা অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এসব আইনি সুরক্ষা বিচারক তদারকি করবেন।

 

২. মিথ্যা মামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগের মতো ভুক্তভোগীকে মামলা করতে হবে না।

 

৩. মিথ্যা অভিযোগকারীর সাজা বেড়েছে, সাজা দিচ্ছেন বিচারক নিজেই।

 

৪. সাক্ষী ও ভিকটিমের সুরক্ষা বৃদ্ধি করা হয়েছে এবং সংক্ষিপ্ত বিচার পদ্ধতিকে কার্যকরী করা হয়েছে।

 

আইন বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জনআস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/