• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ

রাজারহাটে মাদকদ্রব্য স্কাফসহ যুবক আটক

Reporter Name / ১৫৩ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

 

 

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:

 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমর আবাসন এলাকা থেকে ১০ বোতল অবৈধ মাদকদ্রব্য স্কাফসহ এক যুবককে আটক করেছে স্থানীয় জনগণ। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

শনিবার ৫ অক্টোবর দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম মোঃ আনিসুর রহমান (২৮)। তিনি উপজেলার জয়কুমার আবাসন এলাকার বাসিন্দা মৃত আজিজুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আনিসুর রহমান স্কাফসহ এলাকায় অবস্থান করছিলেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে আটক করে পুলিশকে খবর দেন। পরে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য থানায় নিয়ে আসে।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল আলম বলেন, আটক আনিসুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/