• রবিবার, ১০ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

ভান্ডারিয়ায় পরাগ সংস্থার বার্ষিক কার্যক্রম প্রতিবেদন উপস্থাপন

Reporter Name / ১১৪ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

 

 

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিনিধি ॥

সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) ভান্ডারিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন পরাগ সংস্থার ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক কার্যক্রম প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মমিনুল হক বকাউল, সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, পিরোজপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা; মোঃ আবদুল ওয়াহাব হাওলাদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা; মোঃ মইনুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা; মোঃ রেজাউল করিম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা; এবং স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সৈয়দ আজমল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ভান্ডারিয়া।

বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন পরাগ সংস্থার সভাপতি সৈয়দা সাহানা ফরিদ।

প্রতিবেদন উপস্থাপনকালে তিনি বলেন, “পরাগ একটি স্বেচ্ছাসেবী, অলাভজনক, অরাজনৈতিক ও মানবিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা সমাজের প্রান্তিক জনগোষ্ঠী, শিশু, নারী ও অবহেলিত মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছি।”

সংস্থার বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা প্রদান, পরিবেশ সংরক্ষণ, কৃষির প্রসার, সেলাই শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, এমব্রয়ডারি, হস্তশিল্প, মাছ চাষ, হাঁস-মুরগি ও গবাদি পশু পালনসহ বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে সংগঠনটি।

এছাড়াও, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি, তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি বৈষম্য নিরসনে আলোচনা সভা, প্রতিবন্ধী মানুষের কল্যাণে উদ্যোগ, রক্তদান কর্মসূচি এবং আত্মমানবতার সেবায় নানা কার্যক্রম পরিচালনা করে আসছে পরাগ সংস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/