• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

তিতাস গ্যাসের প্রকৌশলী আনিসুর রহমানের মৃত্যুতে গভীর শোক 

Reporter Name / ১২৫ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

 

নাজমুল হাসানঃ

 

তিতাস গ্যাস গাজীপুর অফিসের আঞ্চলিক প্ল্যানিং বিভাগের ব্যবস্থাপক প্রকৌ আনিসুর রহমান ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। মিরপুরের কাজীপাড়া এলাকায় দুই সন্তান সহ স্বস্ত্রীক বসবাস করতেন তিনি।সিরাজগঞ্জ উল্লাপাড়া এলাকার কৃতি সন্তান আনিসুর রহমান স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে ধানমন্ডির ইডেন মাল্টি কেয়ার নামেএকটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ তে ভর্তি ছিলেন। শনিবার সকাল ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্যক্তি জীবনে এক ছেলে এক মেয়ে সহ দুই সন্তানের জনক। মৃত্যুকালে দুই সন্তান, স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আনিসুর রহমান।

 

তিতাস গ্যাসের গাজীপুর আঞ্চলিক প্ল্যানিং বিভাগের ব্যবস্থাপক প্রকৌ আনিসুর রহমান রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার সহকর্মীরা। গাজীপুর তিতাস গ্যাসের উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক প্রকৌশলী সাখাওয়াত হোসেন এবং তিতাস গ্যাসের অর্থ ডিভিশন এর সাবেক মহাব্যবস্থাপক অর্পনা ইসলাম তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক পৃথক শোক বার্তায় তারা বলেন প্রকৌশলী আনিসুর রহমান ছিলেন একজন সাদা মনের মানুষ, সদা হাস্যজ্জল, সৎ ও নিষ্ঠাবান একজন মানুষ। তার মৃত্যুতে তিতাস গ্যাস পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। প্রয়াত তিতাস গ্যাসের প্রকৌশলী আনিসুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। শনিবার দুপুরে প্রকৌশলী আনিসুর রহমানের মরদেহ সিরাজগঞ্জ উল্লাপাড়ায় পারিবারিক কবরস্থানের দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/