• রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

রাজারহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত।

Reporter Name / ১১৯ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

 

 

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:

 

কুড়িগ্রামের রাজারহাটে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ৩নং রাজারহাট ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার ২ সেপ্টেম্বর সকাল ১১টায় রাজারহাট ইউনিয়ন পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাজারহাট ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ আশাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান।

ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রহমত আলী, সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহ উদ্দিন মাহমুদ, রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল আলম, কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী, উপজেলা জামায়াতের আমির মাওলানা কফিল উদ্দিন, রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটন এবং রাজারহাট পাইলট স্কুলের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের অভিব্যক্তি প্রকাশ করে বলেন, বাবা-মায়ের স্বপ্ন পূরণের জন্য তারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু ভালো ফলাফল করাই যথেষ্ট নয়, ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখার মানসিকতা গড়ে তুলতে হবে।

 

রাজারহাট থানার অফিসার ইনচার্জ  ওসি মোঃ নাজমুল আলম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আপনারা গ্লোবালি চিন্তাভাবনা করুন, না হলে আমরা পিছিয়ে পড়ব। হাজার হাজার শিক্ষিত কৃতি সন্তান থাকা সত্ত্বেও সমাজে ভালো মানুষের যথেষ্ট অভাব রয়েছে, এ অভাব পূরণ করতে হবে।

 

এসময় ইউনিয়ন পরিষদের সকল সদস্যরা শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/