• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
​কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন লায়ন সেন্টু।

Reporter Name / ১৫১ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

 

রিয়াজুল ইসলাম বাচ্চু, নিজস্ব প্রতিবেদক;

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক জননেতা লায়ন আকতার হোসেন সেন্টু কৃষক দল বরিশাল বিভাগের নেতাকর্মীসহ সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি এক বার্তায় বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীসহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।

 

১৯৭৮ সালের ১ লা সেপ্টেম্বর জাতির এক মহাক্রান্তিলগ্নে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হারিয়ে যাওয়া গনতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

 

তিনি আরো বলেন, বাংলার মানুষের অধিকার হরণ করেছে স্বৈরাচারী সরকার। দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিএনপির চেয়ারপার্সণ ও তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জালিম সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে বিনা অপরাধে মিথ্যা মামলায় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন কাটিয়েছিলেন। তবুও অন্যায়ের সাথে আপোষ করেননি। আমি তাঁর সুস্থতা কামনা করছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে পতিত স্বৈরশাসক ফ্যাসিবাদী আওয়ামীলীগের পতন ঘটেছে। জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশের সকল মানুষ আজ মুক্ত বিহঙ্গের ন্যায় স্বাধীনভাবে জীবন যাপন করছে। তাই আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদেরকে শপথ নিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আর সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা রইল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/