• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
​কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ

সংস্কার বাস্তবায়নে ব্যর্থ রাজনৈতিক দলগুলো: রংপুরে ছাত্রশিবির জাহিদুল ইসলাম।

Reporter Name / ২৫৯ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

 

রিয়াজুল হক সাগর, রংপুর।

 

বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই স্পিরিটকে ধারণ করে যে সংস্কারগুলো গত এক বছরে হওয়ার কথা ছিলো, তা রাজনৈতিক দলগুলো বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। ফ্যাসিবাদের কাঠামো ভাঙার পরিবর্তে তারা ক্ষমতার লোভে সংস্কারের বিষয়টিকে উপেক্ষা করছে।

 

শনিবার সকালে রংপুর মহানগর ছাত্রশিবির আয়োজিত এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

জাহিদুল ইসলাম বলেন, “গত ১৫ বছরে ফ্যাসিবাদের যে স্ট্রাকচার তৈরি হয়েছে, সেটাকে ভেঙে নতুন ফ্রেম দাঁড় করানোর কথা ছিলো। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই আন্তরিকতার ঘাটতি আমরা দেখেছি। ৩৬ জুলাইয়ের আন্দোলনের যারা সংগঠিত করেছিলো, তাদের আশা-আকাঙ্ক্ষার অনেক কিছুই সংস্কার কমিশনে প্রতিফলিত হয়নি। স্থায়ী পরিবর্তন চাওয়ার বিষয়টি উপেক্ষিত হয়েছে।”

 

তিনি আরও বলেন, “রাজনীতিবিদদের অতিমাত্রায় ক্ষমতালোভী মানসিকতা দেশকে স্থায়ী সংস্কার থেকে বঞ্চিত করছে। অথচ খেটে খাওয়া মানুষের প্রত্যাশা—বাংলাদেশ একটি স্থায়ী সংস্কার ও স্থায়ী পরিবর্তনের পথে যাক।”

 

অনুষ্ঠানে জেলা জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ছাড়াও শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/