• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

ঝালকাঠিতে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে তুহিন হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ।

Reporter Name / ২১৪ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

 

ঝালকাঠি প্রতিনিধি:

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ, দোষীদের দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জেলায় জেলায় মানববন্ধনের অংশ হিসেবে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখা।

 

রোববার বেলা সারে ১১ টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকসহ সুশীল সমাজ ও রাজনৈতিক নেতারা অংশ নেন। এতে সাংবাদিকদের একাধিক সংগঠনের সদস্যরা অংশ নেয়।

 

ঘন্টাব্যাপী চলা বিক্ষোভ সমাবেশে জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি শাখার প্রধান উপদেষ্টা দৈনিক দুরযাত্রা পত্রিকার সম্পাদক জিয়াউল হাসান পলাশ, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি দুলাল সাহা, সমাজসেবক ও শিক্ষানুরাগী আনোয়ার হোসেন আনু, কবিতা চক্রের জেলা সভাপতি আল আমিন বাকলাই, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, এনসিপি জেলা সভাপতি মাইলুল ইসলাম মান্না, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাধারন সম্পাদক সমিরন হালদার, জাতীয়তাবাদী মহিলা দলের জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক লাভলী আক্তারসহ বিভিন্ন পেশার অনেকে বক্তৃতা দিয়েছেন।

এছাড়াও বক্তব্য রাখেন দৈনিক প্রতিদিনের কাগজ এর ঝালকাঠি জেলা প্রতিনিধি সাংবাদিক শংকর দাস পবন, সাংবাদিক শফিকুল ইসলাম হিরু, সাংবাদিক আঃ কুদ্দুস, সাংবাদিক জহিরুল ইসলাম লস্কর প্রমুখ।

 

বক্তারা বলেন, ‘স্বাধীনতার পর থেকে দেশে অনেক সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে। যদি এসব ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হত তাহলে হয়ত সাংবাদিক তুহিনকে আজ প্রাণ দিতে হতো না। সাংবাদিকরা তুহিন ছাড়াও সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার দাবি করেন। তারা তুহিন হত্যার বিচার কাজ দ্রুত বিচার টাইব্যুনালে করার দাবি জানিয়ে বলেন, এই ঘটনার নেপথ্যে থেকে যারা খুনিদের মদত দেয় তাদেরও গ্রেফতার করতে হবে।

 

বিক্ষোভ সমাবেশ শেষে সংগঠনের কলেজ রোডস্থ কার্যালয়ে প্রয়াত সাংবাদিকের রুহের মাগফেরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেছেন সংস্থার সহ-সভাপতি আজকের দর্পন পত্রিকার জেলা প্রতিনিধি মো. রুবেল খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/