• রবিবার, ১০ মে ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

সুন্দর ব্যবহারের মাধ্যমে জনগনের আস্থা অর্জন করতে হবে: রাজিব আহসান।

Reporter Name / ১৪৬ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

 

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮আগষ্ট) বিকাল ৫টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমির হলরুমে জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আজাদুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মুশফিকুর রহমান বাবুর সঞ্চালনায় জেলা স্বেচ্ছাসেবক দলের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ রাজিব আহসান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ফকরুল ইসলাম রবীন, মনির আলম চৌধুরী, নাসির আহমেদ মোল্লা, যুগ্ম সম্পাদক মো: জসিম উদ্দিন, জেড আই কামাল, সহ সাধারণ সম্পাদক মাহাবুব আলম ফরাজি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠির কৃতি সন্তান মো: খলিলুর রহমান, সদস্য মো: রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক হেদায়েতুল ইসলাম সোহেলসহ উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য দিনমজুর থেকে শুরু করে সকল শ্রেণির মানুষের সাথে সুন্দর ব্যবহার করে জনগনের আস্থা অর্জন করতে হবে। কোন নেতাকর্মীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে দল থেকে বহিষ্কার করা হবে তাতে কোন ছাড় দেয়া হবে না। একবার বহিস্কার হলে তা সহজে প্রত্যাহার করা হবে না। তিনি আরো বলেন, ঝালকাঠি জেলায় সকল যেসকল ইউনিটে কমিটি নেই তা এক সপ্তাহের মধ্যে গঠন করতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ফেব্রæয়ারী মাসের নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি গ্রহন করতে হবে এবং ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। বিএনপির সুনাম ক্ষুন্ন হয় এরকম কোন কার্যক্রমে অংশ করা যাবে না এবং আওয়মালীগের সাথে সংশ্লিষ্টতা রয়েছে এরকম কোন লোককে কমিটিতে রাখা যাবে না।”

###

সাংবাদিক হত্যা করে চাঁদাবাজির রাজত্ব কায়েম করার স্বপ্নপূরণ করতে দেয়া হবে না- শায়েখে চরমোনাই

ঝালকাঠি প্রতিনিধি\ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামী যুব আন্দোলনের ঝালকাঠি জেলা শাখার সভাপতি মাওলানা মো: মিজানুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ নাইমুল ইসলামের সঞ্চালনায় ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য, আল্লামা নুরুল হুদা ফয়েজী এবং ঝালকাঠি-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মো: সিরাজুল ইসলাম সিরাজি। প্রধান বক্তা ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো: আল-আমিন, বিশেষ বক্তা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল) মাওলানা মুহা: রফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মো: আলমগীর, বিশিষ্ট্য রাজনেতিক বিশ্লেষক ডা. ফয়জুল হক।এছাড়াও জেলার সকল উপজেলার ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দেশে একের পর এক খুন, ধর্ষন, চাঁদাবাজি বেড়েই চলছে। আর এই সন্ত্রাসীদের হাত থেকে সাংবাদিকরাও রক্ষা পাচ্ছে না। গত ৭ আগস্ট গাজীপুরে চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামে এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয়। দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় চা দোকানে রাতে গলা কেটে হত্যা করে সন্ত্রাসীরা। ৫আগষ্টের পর রাজনৈতিক হানাহানিতে নিহত-আহত মানুষের সংখ্যা শুনে আঁতকে উঠতে হয়। চাঁদাবাজি ও সন্ত্রাস কোন অংশে কমে নাই। বরং রাজনৈতিক পরিচয়ে ধর্ষনের মতো ঘটনা বৃদ্ধি পেয়েছে। প্রধান অতিথি আরো বলেন, ১৫ বছরের পতিত ফ্যাসিবাদের বিষাক্ত ছোঁয়া এখনো দেশকে অনিরাপদ করে রেখেছে। পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করে সুযোগ নেয়ার পাঁয়তারা চালাচ্ছে। তাই রাজনৈতিক দলগুলোকে নিজ নিজ দলের ব্যাপারে সতর্ক থাকতে হবে।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/