• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

শিবচর থানায় ঢাকা রেঞ্জের ডিআইজির পরিদর্শন, উন্নয়নমূলক নানা পদক্ষেপ।

Reporter Name / ২১০ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

 

 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মোঃ রিয়াজ রহমান

 

 

বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক শিবচর থানা সংক্ষিপ্ত পরিদর্শনে আসেন।

 

বুধবার (২ জুলাই) তিনি শিবচর থানায় পৌঁছালে মাদারীপুরের পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাসান তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব রতন শেখের নেতৃত্বে পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।

 

এসময় (JB) JAJ Bhuiyan Group এর সৌজন্যে একটি গাড়ি শিবচর থানাকে উপহার হিসেবে হস্তান্তর করেন ডিআইজি রেজাউল করিম মল্লিক।

 

পরিদর্শনের অংশ হিসেবে তিনি থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা ও হাজতখানা, সরকারি অস্ত্রাগার পরিদর্শন করেন। সরকারি সম্পদের যথাযথ ব্যবহার ও সংরক্ষণে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

 

এছাড়াও থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক ঘুরে দেখেন এবং আগত সেবা প্রার্থীদের গুণগত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

 

পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিআইজি বলেন,

 

“মাদক ও সন্ত্রাস নির্মূলে সরকার ও পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নিয়মিত অভিযান চলছে এবং ভবিষ্যতেও চলবে।”

 

এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ থানা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/