• রবিবার, ১০ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন।

Reporter Name / ২৬০ Time View
Update : শনিবার, ৩১ মে, ২০২৫

 

ঝালকাঠি প্রতিবেদক: ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে শহরের কলেজ মোড়স্থ একটি কমিউনিটি সেন্টারে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আজাদুর রহমান খান আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল), বিএম কলেজের সাবেক ভিপি ও ঝালকাঠি -২ আসনের জনমানুষের নেতা মাহবুবুল হক নান্নু। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক চেয়ারম্যান সরদার এনামুল হক এলিন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল হোসেন তুহিন, সাধারণ সম্পাদক এডভোকেট আনিসুর রহমান খান আনিচ, জেলা কৃষক দলের সভাপতি মোঃ তকদির হোসেন, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম লিটন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মামুন অর রশিদ, আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা এডভোকেট মোঃ ফয়সাল হোসেন খান, নলছিটি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সদস্য সচিব সাইদুল কবির রান্না, নলছিটি পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ রাসেল, মোঃ মিরাজ,

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল ।

এসময় উপস্থিত ছিলেন ১নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি সৈয়দ হুমায়ূন কবির, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদেক, সাংগঠনিক সম্পাদক সাইফুল হক টুটুল, প্রচার সম্পাদক মোঃ ইয়াসিন হাওলাদারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ স্বাধীনভাবে পালন করতে পারছি। এ দিনটি বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও বেদনাদায়ক অধ্যায় হিসেবে বিবেচিত । ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য মহান এই নেতাকে নির্মমভাবে হত্যা করে। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি দেশের বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা। জিয়াউর রহমানের ক্ষমতায় থাকাকালীন বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছিল। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। স্বেচ্ছাশ্রমে খাল কেটে সেচ ব্যবস্থা চালু করেছিলেন। আধুনিক ও উন্নত কৃষি প্রযুক্তি প্রচলন করেছিলেন।”

প্রতি বছর ৩০ মে দিনটি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী হিসেবে পালন করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো। এ বছর এ উপলক্ষে টানা ৮ দিনের কর্মসূচি পালিত হচ্ছে।

 

এর মধ্যে রয়েছে – আলোচনা সভা, পোস্টার ও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, জিয়া উর রহমানের কবরে ফুল দেওয়া ও ফাতেহা পাঠ, দরিদ্রদের মধ্যে খাদ্য ও বস্ত্রসামগ্রী বিতরণ।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ও তার পরিবার বর্গের জন্য দোয়া মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/