• রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

“ঝালকাঠির বাউকাঠিতে ফিলিস্তিনে ইজরাইলী গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।”

Reporter Name / ২৬৪ Time View
Update : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

 

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির নবগ্রামে ইউনিয়নের বাউকাঠিতে প্যালেস্টাইনে ইজরাইলী গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বাউকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নবগ্রাম বাজার রোড, হিমানন্দকাঠি হয়ে পুনরায় বাউকাঠি স্কুলের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে শত শত তৌহিদী জনতা বাউকাঠি স্কুলের সামনে রাস্তার পাশে মানব বন্ধন কর্মসূচী পালন করেন। ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা কামরুল ইসলাম, আলহাজ্ব হাফিজুল ইসলাম, মাওলানা মারেফত উল্লাহ, খতিব হাফেজ জুনায়েদ, মাওলানা জালাল উদ্দিন ও মাওলানা আল আমিন প্রমুখ।

বক্তারা অবিলম্বে বাংলাদেশ সরকারের মাধ্যমে ফিলিস্তিনে গণহত্যা বন্ধেরদাবী জানান, তারা এ ধরনের নারকীয় অমানবিক হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ফিলিস্তনের মুসলমান সহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি জন্য দোয়া মোনাজাত করে কর্মসূচী শেষ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/