• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার

শেরে বাংলা পথকলি স্কুলের পাশে ব্যারিস্টার জাহানারা ইমাম

Reporter Name / ৩৩৮ Time View
Update : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার : শেরে বাংলা পথকলি স্কুলের পাশে দাঁড়ালেন ব্যারিস্টার জাহানারা ইমাম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১ টায় হাজারীবাগের ঝাউচরস্থ শেরে বাংলা পথকলি স্কুলে এক আলোচনা সভা ও শিক্ষার্থী শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।

স্কুল কমিটির সভাপতি আর কে রিপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জাহানারা ইমাম মানবিক সংস্থার চেয়ারম্যান ব্যারিস্টার জাহানারা ইমাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) সভাপতি, বিশিষ্ট সাংবাদিক সালাম মাহমুদ, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান।
এসময় স্কুল কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জুনায়েদ হোসেন, স্কুলের প্রধান শিক্ষক শান্তনা ইসলাম, মাহি আক্তার প্রমূখ।

প্রধান অতিথি ব্যারিস্টার জাহানারা ইমাম সুবিধাবঞ্চিত কোমলমতি শিশুদের উন্নত লেখা-পড়ার জন্য সার্বিকভাবে সহযোগীতার লক্ষ্যে এগিয়ে আসেন। স্কুলের ফ্যান, লাইট, বোর্ড সহ প্রয়োজনীয জিনিসপত্র প্রদান করেন। এছাড়াও তিনি ঈদের আগে শিশুদের সাথে ঈদ উৎসব পালন করবেন বলে ঘোষণা দেন।
স্কুল কমিটি ব্যারস্টার জাহানারা ইমামকে স্কুলের সম্মানিত উপদেষ্টা হিসেবে ঘোষণা করেন। এসময় সুবিধাবঞ্চিত শিশুরা কবিতা, ছড়া পড়ে প্রধান অতিথিকে আনন্দ দেন। অনুষ্ঠান শেষে ভাষাসৈনিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরে বাংলা পথকলি স্কুলের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উল্লেখ্য, বিগত ৮ বছর ধরে পথশিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে শেরে বাংলা পথকলি স্কুল হাটি হাটি পা-পা করে এগিয়ে চলেছে।

স্কুলটি প্রতিষ্ঠা করে কষ্টসাধ্য হলেও হাল ধরে রাখায় স্কুলের সভাপতি এবং গ্লোবাল স্টার কমিউনিকেশনের সিইও আর. কে রিপনের প্রতি কৃতজ্ঞতা ও ভূয়সী প্রশংসা করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/