• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার

ঢাকায় তিন দিনব্যাপী ইরানি চলচ্চিত্র উৎসবের শুরু মঙ্গলবার

Reporter Name / ৫৭৪ Time View
Update : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

বিনোদন ডেস্ক : আগামী ৩ ডিসেম্বর মঙ্গলবার থেকে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপি ইরানি চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এ উৎসব সবার জন্য উন্মুক্ত।

ঢাকায় ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ ও ফিল্ম ক্লাবের উদ্যোগে “জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইরানি চলচ্চিত্র উৎসব-২০২৪” শীর্ষক এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী দিনে বেলা ১১টায় প্রদর্শিত হবে ইবরাহিম হাতামি কিয়া পরিচালিত ‘বডিগার্ড’। উৎসবের দ্বিতীয় দিন ৪ ডিসেম্বর বুধবার বেলা ১টায় পরিচালিত হবে ইরানের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মাজিদ মাজিদির ‘দি কালার অব প্যারাডাইস’ ও বেলা ২টা ৩০মিনিটে সেইফুল্লাহ দাদ পরিচালিত ‘দি সারভাইভার’। উৎসবের শেষ দিন ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় মাজিদ মাজিদির ‘দি সংস অব স্প্যারো’, বেলা ১১টা ৪৫মিনিটে আব্বাস কিয়ারোস্তামির ‘টেস্ট অব চেরি’ এবং বেলা ১টা ৪৫মিনিটে মাজিদ মাজিদির ‘দি চিল্ড্রেন অব হ্যাভেন’ প্রদর্শিত হবে।

ইরান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ ডিসেম্বর বেলা ১১ টায় এ উৎসব উদ্বোধন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকাস্থ ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের রাষ্ট্রদূত মানসুর চাভোশি এবং ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মির মুহাম্মদী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান ড. শাহ নিস্তার জাহান কবীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/