• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

ঝালকাঠিতে সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৩১৫ Time View
Update : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয়ে সংগঠনের জেলা সভাপতি এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো: মমিনুর রশিদ শাইন। প্রধানবক্তা ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ সভাপতি মো: খাইরুল ইসলাম, মো: জামাল হোসেন, যুগ্ম মহাসচিব মো: আ: মজিদ, কাজি মাহমুদুল হাসান, কেন্দ্রীয় সহকারী মহাসচিব আতিকুর রহমান আজাদ, মো: হাসান সরদার জুয়েল, কেন্দ্রীয় সাংগঠনিক সচিব মো: রাসেল সরকার, ঝালকাঠি প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: আক্কাস সিকদার, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি ও প্রেসক্লাব সদস্য মো: আজমীর হোসেন তালুকদার, টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল এবং প্রেসক্লাবের সহ-সভাপতি মো: আল আমিন তালুকদার প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা বলেন, মরহুম আলতাফ হোসেনের নেতৃত্বে ১৯৮২ সালে সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠিত হয়। তিনি একজন ক্ষনজন্মা পুরুষ ছিলেন। তিনি ছিলেন সাংবাদিক জগতের উজ্জ্বল নক্ষত্র। সাংবাদিকদের ২১ দফা দাবি আদায়ে কাজ করে যাচ্ছে সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/