• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

দুর্গাপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ৫৬৯ Time View
Update : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

  • মমিন জাদরান : রাজশাহীর দুর্গাপুর বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর শাখার আয়োজনে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ কর্তৃক লগি বৈঠার তান্ডব ও পল্টন হত্যাকান্ডের খুনীদের বিচারের দাবিতে বিশাল সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
  • সোমবার ২৮ অক্টোবর দুর্গাপুর ফাজিল মাদ্রাসা মাঠে বিকাল ৪ টার দিকে বিশাল সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন শাখা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

উক্ত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর শাখার সেক্রেটারি শামীম উদ্দিনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী শাখার প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি, অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা পূর্ব শাখার সহকারি সেক্রেটারি নুরুজ্জামান লিটন,বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা পূর্ব শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য, জনাব মোঃ গোলাম মোর্তুজা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা পল্টন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এছাড়া লগি বৈঠার তাণ্ডবের হুকুমদাতা হিসেবে স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেন। সমাবেশের পূর্বে দুপুর থেকেই চারদিক থেকে মিছিল এসে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল দুর্গাপুর বাজার প্রদক্ষিণ করে জিয়া চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ভিডিও ফুটেজ দেখে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

উল্লেখ্য জামায়াতের বিক্ষোভ মিছিল দেখতে দোকানী, ব্যবসায়ী ও উৎসুক জনতার ব্যাপক ভীড় লক্ষ্য করা যায়। সমাবেশ শেষে ফাজিল মাদ্রাসা থেকে শুরু হওয়া বিশাল বিক্ষোভ মিছিল দুর্গাপুর বাজারের মেইন মেইন পয়েন্ট অতিক্রম করে শহীদ জিয়া চত্বরে পথসভা করে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/