• রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

বিভিন্ন স্থানে মিথ্যা-গায়েবী মামলা ও সাংবাদিকদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে বিএসসি

Reporter Name / ৪৪৮ Time View
Update : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : সাতক্ষীরায় দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান ও দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ সহ তিন সাংবাদিকের নামে গায়েবি মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)।

সংগঠনের আহবায়ক এম রায়হান ও সদস্য সচিব আলপনা বেগম এক বিবৃতিতে অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

একইসাথে লক্ষীপুরের রামগঞ্জে মিথ্যা সাজানো মামলায় গ্রেফতারকৃত সাংবাদিক জাকির হোসেন মোস্তান (ইত্তেফাক), বেলায়েত হোসেন বাচ্চু (যায়যায়দিন), শাখাওয়াত হোসেন জাহাঙ্গীর (মানবকন্ঠ) ও জাকির হোসেন সুমন (সমকাল) এর মুক্তি দাবি করা হয়েছে।

এদিকে খাগড়াছড়ির সাংবাদিক প্রদীপ চৌধুরী, চট্টগ্রামের সাংবাদিক অনিক চৌধুরীসহ দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা এবং গ্রেফতারের প্রতিবাদে রাঙামাটি, রাজশাহীসহ বিভিন্নস্থানে আয়োজিত সাংবাদিকদের প্রতিবাদ কর্মসূচির প্রতিও সংহতি জানিয়েছে বিএসসি।

বিবৃতিতে আরো বলা হয়, পার্বত্য রাঙ্গামাটিতে গত ২০ সেপ্টেম্বর সংঘটিত পাহাড়ী-বাঙ্গালী হামলায় একুশে টিভির সত্রং চাকমা, প্রথম আলোর সাধন চাকমা, ডেইলি স্টারের শান্তিময় চাকমার মোটরবাইক পুড়িয়ে দেওয়া হয়। আমরা সেই সহযোদ্ধাদের ক্ষতিপূরণ দাবী করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/